শিরোনাম
◈ অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ইতিহাস গড়া বাজেট, লক্ষ্য প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা ◈ ৪৮ দলের মহারণ, আজ পর্দা উঠছে বিশ্বকাপের ◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে ◈ আইসিসি শাস্তি দি‌লো নাহিদ রানা‌কে ◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২৫, ০৬:৪১ বিকাল
আপডেট : ২০ এপ্রিল, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চান্দিনায় ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ ডাকাত আটক

কাজী রাশেদ, চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার চান্দিনায় একটি বাড়ির ছাদে উঠে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ ডাকাতকে আটক করেছে যৌথবাহিনী। এসময় তাদের কাছ থেকে চাপাতি ও ছুড়ি সহ বেশ কয়েকটি দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়।

১৬ ডিসেম্বর মধ্যরাতে চান্দিনা উপজেলা মহিচাইল গ্রামের আব্দুর রহিমের বসত বাড়ির ছাদ থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলো, চান্দিনার মহিচাইল গ্রামের আব্দুর রহিম এর ছেলে মো. হানিফ (২৬), মো. আলম মিয়ার ছেলে কাউছার (২৩), মৃত নূর ইসলাম এর ছেলে মো. সোহেল (২২), বাড়েরা ইউনিয়নের গড়ামারা গ্রামের খোকন মিয়ার ছেলে মোবারক হোসেন (৩০), এতবারপুর ইউনিয়নের বানিয়াচং গ্রামের মৃত দেলোয়ার হোসেন এর ছেলে মো. জুয়েল (২৪)।

এসময় আটককৃতদের কাছ থেকে ৬টি ছুরি, ১টি চাপাতি, ১টি চাইনিজ কুড়াল, ১টি ইলেক্ট্রিক সকার সহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) আতিকুর রহমান জানান, সংঘবদ্ধ ডাকাতচক্র পাশের একটি বাড়িতে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ ঘটনায় ডাকাতির প্রস্তুতি আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের ১৭ ডিসেম্বর বিকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারে আমাদের চেষ্টা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়