শিরোনাম
◈ অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ইতিহাস গড়া বাজেট, লক্ষ্য প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা ◈ ৪৮ দলের মহারণ, আজ পর্দা উঠছে বিশ্বকাপের ◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে ◈ আইসিসি শাস্তি দি‌লো নাহিদ রানা‌কে ◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২৫, ১২:১৩ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওয়াজের নামে রাজনৈতিক বক্তব্য দিলে গ্রেপ্তার: চাঁদপুরের জেলা প্রশাসক

ওয়াজ মাহফিলের নামে রাজনৈতিক বক্তব্য দিলে জরিমানাসহ তাৎক্ষণিক গ্রেপ্তার করা হবে—এমন হুঁশিয়ারি দিয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার।

হাজীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার সকালে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, 'কোনো ওয়াজ মাহফিলে রাজনৈতিক বক্তব্য দেওয়া হলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে। এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।'

তিনি এ ক্ষেত্রে প্রশাসনের জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করেন।

এ সময় তিনি হাজীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেনকে তাৎক্ষণিক নির্দেশনা দিয়ে বলেন, বিষয়টি কঠোরভাবে তদারকি করতে হবে। 

জেলা প্রশাসক যোগ করেন, 'আমরা আগের জায়গায়, অর্থাৎ বিশৃঙ্খলা বা অস্থিরতার দিকে ফিরে যেতে চাই না।'

ডিসি নাজমুল ইসলাম সরকার বলেন, জেলা প্রশাসন একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর। ধর্মীয় সভা বা ওয়াজ মাহফিলকে রাজনৈতিক প্রচারণার হাতিয়ার হিসেবে ব্যবহার করলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হয়।

তিনি আরও বলেন, ধর্মীয় প্ল্যাটফর্ম ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা বা উসকানিমূলক বক্তব্য দেওয়ার সুযোগও কাউকে দেওয়া হবে না। যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হবেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জেলাপ্রশাসক জানান, গত এক সপ্তাহে তিনি অন্তত ছয় থেকে সাতটি অভিযোগ পেয়েছেন ওয়াজের নামে রাজনৈতিক বক্তব্য দেওয়ার বিষয়ে। হাজীগঞ্জে এসেও তিনি একই ধরনের প্রশ্নের মুখোমুখি হয়েছেন। 

তিনি বলেছেন, 'নির্বাচনী আচরণবিধি যাতে লঙ্ঘিত না হয়, সে কারণেই আমি এ ধরনের বক্তব্যের বিষয়ে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়