শিরোনাম
◈ অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ইতিহাস গড়া বাজেট, লক্ষ্য প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা ◈ ৪৮ দলের মহারণ, আজ পর্দা উঠছে বিশ্বকাপের ◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে ◈ আইসিসি শাস্তি দি‌লো নাহিদ রানা‌কে ◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২৫, ১০:৪৭ রাত
আপডেট : ০৯ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৃহস্পতিবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সিলেটের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সিলেট মহানগরীর ট্রান্সফরমার মেরামত ও সংরক্ষণ, সঞ্চালন লাইন সংস্কার এবং গাছের শাখা-প্রশাখা কর্তনের জন্য বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে না বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

বুধবার (১৭ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টানা ১০ ঘণ্টা ১১ কেভি ধোপাগুল ফিডারের আওতাধীন কেওয়াছড়া, হিলুয়াছড়া চা বাগান, ধোপাগুল, মহালদিক, উমদারপাড়া, আলাইবহর, লিলাপাড়া, দাপনাটিলা, সাহেবের বাজার, কালাগুল, লালবাগ, পীরেরগাঁও, ছালিয়া, রঙ্গিটিলা, সালুটিকরঘাট, কলারতল, কাঠকুরি ও সংলগ্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সাময়িক এ সমস্যার জন্য দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী।
এদিকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, যথারীতি কাজ শেষ হলে উপরোল্লিখিত এলাকাগুলোতে পুনরায় বিদ্যুৎ সরবরাহ করা হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়