শিরোনাম
◈ অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ইতিহাস গড়া বাজেট, লক্ষ্য প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা ◈ ৪৮ দলের মহারণ, আজ পর্দা উঠছে বিশ্বকাপের ◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে ◈ আইসিসি শাস্তি দি‌লো নাহিদ রানা‌কে ◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৫, ০৭:১৩ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে ককটেল-বোমা তৈরির সরঞ্জাম সহ যুবক গ্রেপ্তার

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে ইয়াবা, ককটেল ও বোমা তৈরির সরঞ্জামসহ শামীম বিন ইসমাইল (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

সোমবার (১৫ ডিসেম্বর) দিনগত গভীর রাতে উপজেলার পৌরসভার মমিন মার্কেট এলাকা সংলগ্ন নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া শামীম বিন ইসমাইল ওই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। 

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী সোতাশী গ্রামে অভিযান চালিয়ে শামীম বিন ইসমাইলকে ইয়াবা, ককটেল ও বোমা তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ৪৯ পিচ ইয়াবা, ককটেল ও বোমা তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় বোয়ালমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিস্ফোরক আইনে পৃথক ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আসামিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়