শিরোনাম
◈ অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ইতিহাস গড়া বাজেট, লক্ষ্য প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা ◈ ৪৮ দলের মহারণ, আজ পর্দা উঠছে বিশ্বকাপের ◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে ◈ আইসিসি শাস্তি দি‌লো নাহিদ রানা‌কে ◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৫, ০৬:৫৬ বিকাল
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডোমারে মহান বিজয় দিবস উদযাপন 

রতন কুমার রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: দিনব্যাপি নানান কর্মসূচি’র মাধ্যমে নীলফামারীর ডোমারে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ডিসেম্বর) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে হৃদয়ে স্বাধীনতা চত্ত্বরে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ তোপধ্বনি’র মাধ্যমে শুভ শুচনা করা হয়। মহান মুক্তিযুদ্ধে শহিদদের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনার্থে হৃদয়ে স্বাধীনতা স্তম্ভে পুস্পস্তবক অর্পন করেন উপজেলা প্রশাসন। এরপর পুলিশ প্রশাসন,বীর মুক্তিযোদ্ধা,স্বাস্থ্য বিভাগ, বিভিন্ন সরকারি বে-সরকারি দপ্তর,রাজনৈতিক দল,ডোমার প্রেস ক্লাব,ডোমার রিপোর্টার্স ক্লাবসহ শিক্ষার্থীরা পুস্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।শ্রদ্ধা অর্পণ শেষে ডোমার হাই স্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন,জাতীয় সংগীত পরিবেশন,কুচকাওয়াজ ডিসপ্লে প্রদর্শন ও পুরস্কার বিতরণ  করা হয়।

এছাড়াও বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা,প্রীতি ফুটবল ম্যাচ,দোয়া ও শিশুদের অংশ গ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী,সহকারী কমিশনার(ভূমি) মুন্না রানী চন্দ,সহকারী পুলিশ সুপার(ডোমার সার্কেল) নিয়াজ মেহেদী, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. রায়হান বারী,ওসি মো. হাবিবুল্লাহ,উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক আখতারুজ্জামান সুমন,প্রেস ক্লাব সভাপতি মো. মোজাফ্ফর আলী প্রমূখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়