শিরোনাম
◈ অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ইতিহাস গড়া বাজেট, লক্ষ্য প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা ◈ ৪৮ দলের মহারণ, আজ পর্দা উঠছে বিশ্বকাপের ◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে ◈ আইসিসি শাস্তি দি‌লো নাহিদ রানা‌কে ◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২৫, ০৮:২৫ রাত
আপডেট : ২০ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে কন্টেন্ট ভিডিও বানাতে গিয়ে হাতির পায়ে পিষ্ট হয়ে যুবকের মৃত্যু

শেরপুর থেকে তপুসরকার হারুন : শেরপুরে শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী এলাকায় কন্টেন্ট ভিডিও বানাতে গিয়ে হাতির পায়ে পিষ্ট হয়ে ফারুক হোসেন (৩৫) নামের যুবকের মৃত্যু হয়েছে। ১৫ ডিসেম্বর সোমবার বিকেলে উপজেলার বালিজুড়ি রেঞ্জের মালাকুচা এলাকার সোনাঝুড়ি জঙ্গলে ঘটনাটি ঘটে। নিহত ফারুক ঝিনাইগাতী উপজেলা  ফাকরাবাদ এলাকার সুরুজ আলীর ছেলে।

বনবিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে,  শ্রীবরদী উপজেলার বালিজুড়ি রেঞ্জের পাহাড়ের ভিতরে কয়েকদিন যাবত ৪২টি হাতি সহ ৫/৬টি শাবক অবস্থান করছে। আজ বিকেলে খাবারের সন্ধানে হাতিগুলো জঙ্গলের দিকে আসলে ফারুক নামের যুবক ভিডিও করতে গেলে হাতির পায়ে পিষ্ট হয়ে গুরতর আহত হয়। পরে স্থানীয় এলাকাবাসী ও বনবিভাগের কর্মকর্তারা শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসারা মৃত বলে ঘোষণা করেন।

এ বিষয়ে বনবিভাগের বালিজুড়ি রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়া বলেন, আজ বিকেলে  ভিডিও করতে গিয়ে হাতির পায়ে পিষ্ট হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। ক্ষতিপূরণ পাওয়ার জন্য নিহত পরিবারকে বনবিভাগের কাছে আবেদন করার জন্য পরামর্শ দেওয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ বলেন, হাতির আক্রমণে একজনের মৃত্যু হয়েছে। আপাতত সীমান্ত সড়ক দিয়ে চলাচলে নিরুৎসাহিত করা হয়েছে। হাতির আক্রমণ নিহতের পরিবারকে সহযোগিতা করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়