শিরোনাম
◈ অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ইতিহাস গড়া বাজেট, লক্ষ্য প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা ◈ ৪৮ দলের মহারণ, আজ পর্দা উঠছে বিশ্বকাপের ◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে ◈ আইসিসি শাস্তি দি‌লো নাহিদ রানা‌কে ◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২৫, ০৮:১২ রাত
আপডেট : ২৬ মে, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁদপুরে রাস্তার পাশের সরকারি গাছ কর্তনের হিড়িক

মিজান লিটনঃ চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে সরকারি রাস্তার পাশের মেহগনি ও রেইনট্রিসহ বিভিন্ন প্রজাতির ছোট-বড় প্রায় ২৫টি সরকারি গাছ অবৈধভাবে কর্তনের অভিযোগ উঠেছে।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে বিষ্ণুপুর মোবারকদি ডাকঘর রোড এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, কয়েকটি গাছ দুই-তিন দিন আগেই কেটে নেওয়া হয়েছে এবং কিছু গাছ কর্তন করা হচ্ছে।  

অভিযোগ অনুযায়ী, অবসরপ্রাপ্ত সুবেদার ইসহাক মোল্লার ছেলে ইসমাইল মোল্লাসহ একই এলাকার আঃ আজিজ, অলিউল্লাহ প্রধানীয়া, ওসমান প্রধানীয়া, মিলন ও নজরুল প্রধানীয়া সরকারি গাছগুলো কর্তনে নেতৃত্ব দেন এবং তাদের লোকজন দিয়ে গাছ গুলো কেটে নিয়ে যান।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, স্থানীয় নেতাদের নাম ভাঙ্গিয়ে ও নানা অজুহাতে সরকারি রাস্তার পাশের গাছগুলো কেটে ফেলা হয়েছে।

খোজ নিয়ে আরো জানা যায়, সেই এলাকায় একটি রাস্তার কাজ চলমান রয়েছে,অভিযুক্তরা জানান, এই কাজের ঠিকাদার নাকি তাদেরকে রাস্তার পাশের এই গাছ গুলো কেটে নেয়ার নির্দেশ দেন। 

এতে পরিবেশের ক্ষতির পাশাপাশি রাস্তার স্থায়িত্ব নষ্ট হয়ে ভবিষ্যতে যাতায়াতে ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের সচিব হালিমা আক্তার বলেন, গাছ কাটার বিষয়টি কর্তৃপক্ষের মাধ্যমে অবগত হয়ায় তাৎক্ষনিক তিনি চৌকিদার ও দফাদারদের সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অভিযোগের সত্যতা পান। এবং গাছ কাটা বন্ধ করে দেন।

আর যারা সেখান থেকে গাছ কর্তন করেছেন তাদের নাম-ঠিকানা সংগ্রহ করে  নিয়ে আসেন। 

এ বিষয়ে একটি প্রতিবেদন প্রস্তুত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে এবং কর্তৃপক্ষ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি জানান।পরবর্তীতে বিষয়টি সম্পর্কে   চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামিউল হিকমার সাথে আলাপকালে তিনি জানান,আমি বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি এবং তাদের নাম ঠিকানা সংগ্রহ করে যাচাই-বাছাই করছি যদি এই গাছ গুলো সরকারি রেকর্ডভুক্ত ভুমির মধ্যে পড়ে থাকে তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে  আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়