শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ১৬ মে, ২০২৬, ০১:২৩ রাত
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারায়ণগঞ্জের সেই রিসোর্টকাণ্ড ইস্যুতে যা বললেন মামুনুল হক (ভিডিও)

রয়েল রিসোর্টকাণ্ড নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন মামুনুল হক। সম্প্রতি বাংলাভিশন চ্যানেলের এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ওই ঘটনাটি ছিল তাকে সামাজিকভাবে হেয় করা এবং জীবননাশের উদ্দেশ্যে পরিচালিত একটি পরিকল্পিত ষড়যন্ত্র।

সাক্ষাৎকারে মামুনুল হক বলেন, ২০২১ সালের মার্চ মাসের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির কিছুদিন পর ব্যক্তিগত ও পারিবারিক কারণে তিনি নারায়ণগঞ্জের রয়েল রিসোর্টে গিয়েছিলেন। জায়গাটি তার পরিচিত ছিল এবং সেখানে তার পরিচিত লোকজন ও ভক্তরা নিরাপত্তার দায়িত্বে ছিলেন। তাই সেখানে যাওয়াকে তিনি কোনো ভুল সিদ্ধান্ত মনে করেন না।

তিনি অভিযোগ করেন, তৎকালীন সরকারের নির্দেশে বিভিন্ন রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা, পুলিশ প্রশাসন এবং ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা সমন্বিতভাবে তার বিরুদ্ধে ওই অভিযান পরিচালনা করে। তার ভাষ্য অনুযায়ী, ঘটনার আগে স্থানীয়ভাবে যারা তার নিরাপত্তার দায়িত্বে ছিলেন, তাদের ভয়ভীতি দেখিয়ে সরিয়ে দেওয়া হয়।

মামুনুল হক আরও দাবি করেন, তাকে রিসোর্টে অবরুদ্ধ করার পেছনে আরও বড় ধরনের পরিকল্পনা ছিল এবং তার জীবনের নিরাপত্তাও হুমকির মুখে ছিল। তবে স্থানীয় সাধারণ মানুষ ও সমর্থকেরা দ্রুত ঘটনাস্থলে জড়ো হওয়ায় পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয় বলে তিনি উল্লেখ করেন।

সাক্ষাৎকারে তিনি জুনায়েদ বাবুনগরী এবং নূর হোসাইন কাসেমী–এর মৃত্যুর বিষয়েও সন্দেহ প্রকাশ করেন। তিনি বলেন, তাদের মৃত্যু রহস্যজনক ছিল এবং এসব ঘটনার পেছনে পরিকল্পিত কিছু থাকতে পারে বলে তার ধারণা। তবে এসব বিষয়ে তিনি কোনো নির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করেননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়