শিরোনাম
◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২৫, ০১:০৮ রাত
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুবাইয়ে সম্পত্তির ইস্যুতে এনটিভির মুখোমুখি আসিফ মাহমুদ (ভিডিও)

ঢাকা সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা এবং জুলাই গণ-আন্দোলনের অন্যতম পরিচিত মুখ আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, এখনই কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়ার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিচ্ছেন না তিনি। তবে আদর্শগত পার্থক্যের কারণে জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার কোনো সম্ভাবনা নেই বলে স্পষ্ট করেছেন তিনি।

উপদেষ্টা থাকাকালীন তাঁর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ, বিশেষ করে দুবাইয়ে অবৈধ সম্পদ গড়ার বিষয়টিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও 'রটনা' বলে দাবি করেছেন আসিফ। তিনি বলেন, বর্তমান যুগে কোনো দেশে সম্পদ গোপন রাখা সম্ভব নয়। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, আজ পর্যন্ত কেউ তাঁর বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের কোনো দালিলিক প্রমাণ দিতে পারেনি।

সম্প্রতি এনটিভি নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে আসিফ মাহমুদ তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ এবং তাঁর বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ নিয়ে খোলামেলা কথা বলেন।

রাজনীতি ও নির্বাচন: আসিফ মাহমুদ জানান, বর্তমানে তিনি বিএনপি এবং জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) উভয় পক্ষের সাথেই আলোচনা করছেন। তবে নির্বাচনের আগে কোনো জোটে বা দলে ভেড়ার চেয়ে তিনি মাঠ পর্যায়ে নিজের শক্তি বৃদ্ধিতে মনোযোগ দিচ্ছেন। তিনি বলেন, এনসিপির সাথে বনিবনা না হলে প্রয়োজনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। তবে কোন দলে স্থায়ীভাবে যোগ দেবেন, সেই সিদ্ধান্ত নেবেন নির্বাচনের পর। 

জামায়াতে ইসলামীতে যোগ দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, "আদর্শিক কারণে জামায়াতের সাথে সেভাবে আলোচনা হয়নি।" 

সাক্ষাৎকারে আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের সময়কার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং হাদি হত্যাকাণ্ডের মতো ঘটনার সমালোচনা করেন। এছাড়া, প্রতিবেশী দেশের গণমাধ্যম তাঁর নেওয়া 'গণপ্রতিরক্ষা' প্রকল্পকে 'মিলিশিয়া বাহিনী' হিসেবে অপপ্রচার করছে বলেও তিনি অভিযোগ করেন।

আন্দোলনের মাঠ থেকে সরকারের উপদেষ্টা এবং বর্তমানে আবার রাজনীতির মাঠে ফেরা আসিফ মাহমুদ এখন নির্বাচনী লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে সাক্ষাৎকারে উঠে আসে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়