শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ৩১ মে, ২০২৬, ০৮:১৭ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোটরসাইকেলের দামে পাওয়া যাবে টাটার নতুন প্রাইভেট কার

এখনকার প্রিমিয়াম মোটরসাইকেলগুলোর দাম ৪ থেকে ৫ লাখ টাকা। সেই দামে প্রাইভেট কার বাজারে এনে তাক লাগাল ভারতের মোটরস। দেশটির বাজারে অফিশিয়ালি লঞ্চ হলো জনপ্রিয় হ্যাচব্যাক মডেল 'টাটা টিয়াগো'র নতুন আপডেটেড ফেসলিফ্ট সংস্করণ। আকর্ষণীয় বাহ্যিক রূপের পাশাপাশি গাড়িটির ভেতরেও এবার একাধিক বড় ধরনের আপডেট এনেছে সংস্থাটি। আধুনিক নানা ফিচারের পাশাপাশি নতুন এই মডেলে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে নিরাপত্তার ওপর, যার দামও রাখা হয়েছে সাধারণ মানুষের একদম নাগালের মধ্যে।

নিরাপত্তা ও ইন্টেরিয়রে বড় চমক

নতুন টাটা টিয়াগো ফেসলিফ্ট এডিশনে এখন যুক্ত করা হয়েছে ৩৬০ ডিগ্রি ক্যামেরা। তবে সবচেয়ে বড় চমক হচ্ছে গাড়িটির নিরাপত্তা ব্যবস্থা; গ্রাহকদের সুরক্ষায় এর সবকটি ভ্যারিয়েন্টেই স্ট্যান্ডার্ড হিসেবে থাকছে ৬টি করে এয়ারব্যাগ। এর এএমটি ভ্যারিয়েন্টে ড্রাইভিংয়ের সুবিধার্থে দেওয়া হয়েছে প্যাডেল শিফটার। এ ছাড়াও ব্লাইন্ড ভিউ মনিটর, ইলেকট্রনিক স্ট্যাবিলিটি প্রোগ্রাম, ট্র্যাকশন কন্ট্রোল এবং ক্রুজ কন্ট্রোলের মতো প্রিমিয়াম সব সেফটি ফিচার থাকছে এই গাড়িতে।

ডিজাইন ও কেবিনে নতুনত্ব

গাড়িটির বাইরের লুকে বেশ কিছু নজরকাড়া পরিবর্তন আনা হয়েছে। সামনে থাকছে আকর্ষণীয় নতুন হেডল্যাম্প সেটআপ, যার ভেতরেই ডিআরএল জুড়ে দেওয়া হয়েছে। পিছনের অংশে দুটি টেললাইটের মাঝে থাকছে আধুনিক কানেক্টেড এলইডি সেটআপ।

গাড়ির কেবিন বা ভেতরের অংশেও এসেছে আধুনিকতার ছোঁয়া। বিনোদনের জন্য এতে যোগ হয়েছে একটি বড় ১০.২৫ ইঞ্চির ইনফোটেনমেন্ট সিস্টেম এবং সম্পূর্ণ নতুন ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। এছাড়াও গ্রাহকরা পাবেন ওয়ারলেস ফোন চার্জিং, রিয়ার এসি ভেন্ট এবং অটো ফোল্ডিং ওআরভিএম-এর মতো দারুণ সব সুবিধা।

ইঞ্জিন ও পারফরম্যান্স

ফিচার্সে বড় পরিবর্তন এলেও গাড়িটির ইঞ্জিনে কোনো বদল আনা হয়নি। আগের মতোই এতে থাকছে ১.২ লিটারের শক্তিশালী পেট্রল ইঞ্জিন এবং এর সাথে যুক্ত থাকছে একটি ৫-স্পিড গিয়ারবক্স। এই ইঞ্জিন থেকে সর্বোচ্চ ৮৫ বিএইচপি শক্তি এবং ১১৩ এনএম টর্ক উৎপন্ন হবে। গাড়ির আকারেও কোনো পরিবর্তন হয়নি; আগের মতোই ২,৪০০ মিলিমিটার হুইলবেস এবং ১৭০ মিলিমিটারের গ্রাউন্ড ক্লিয়ারেন্স মিলবে এই মডেলে।

নতুন রঙ ও সাশ্রয়ী দাম

পুরোনো কালারগুলোর পাশাপাশি নতুন টাটা টিয়াগো এখন আরও তিনটি আকর্ষণীয় রঙে পাওয়া যাবে— প্যাংগং পালস, বারানসি ভাইব্রেন্স এবং সোবো সার্জ।

ভারতের বাজারে গাড়িটির বেস ভ্যারিয়েন্ট অর্থাৎ 'টাটা টিয়াগো স্মার্ট পেট্রল ম্যানুয়াল'-এর এক্স-শোরুম দাম শুরু হয়েছে মাত্র ৪.৬৯ লাখ রুপি। বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে ৬ লক্ষ টাকা থেকে শুরু। বাজেট মূল্যে এত সব প্রিমিয়াম ফিচার থাকায় গাড়িটি অটোমোবাইল বাজারে বেশ সাড়া ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়