শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ১৭ মে, ২০২৬, ১০:০২ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বসন্ত এলেই ‘হানিমুন’ করতে প্রতিবছর কানাডায় যায় ৭৫ হাজার সাপ

পৃথিবীতে এমন অনেক প্রাণী আছে যাদের গতিবিধি মানুষকে অবাক করে দেয়। বিশেষ করে সাপ এমনই এক প্রাণী, যার নাম শুনলেই অনেকেরই মনে ভয় জাগে। এমনকি সামনে দেখলে ভয়ে কাঁপতে শুরু করে অনেকে। পাশাপাশি রাস্তার পাশে একটি সাপ দেখলেও আতঙ্কে দূরে সরে যায় মানুষ।

সেই জায়গায় পৃথিবীর এমন এক জায়গায় রয়েছে যেখানে হাজার হাজার সাপ একসঙ্গে ঘুরে বেড়ানোর দৃশ্য দেখা যায়। যদিও দৃশ্যটি কল্পনা করাই অনেকের জন্য ভয়ংকর।

তবে এমনই এক বিস্ময়কর প্রাকৃতিক ঘটনার সাক্ষী হতে প্রতিবছর অসংখ্য পর্যটক ও গবেষক ভিড় করেন কানাডার ম্যানিটোবা প্রদেশের নারসিস শহরে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, নারসিস এখন বিশ্বজুড়ে পরিচিত ‘সাপের হানিমুন স্পট’ হিসেবে। প্রতি বসন্তে প্রায় ৭৫ হাজার লাল ডোরাকাটা ইস্টার্ন গার্টার সাপ জড়ো হয় এখানে।

গবেষকদের মতে, শীত শেষে মার্চ থেকে জুনের মধ্যে এই সাপগুলো ভূগর্ভস্থ চুনাপাথরের গুহা থেকে বেরিয়ে আসে। প্রথমে পুরুষ সাপ বের হয়ে স্ত্রী সাপের অপেক্ষা করে। পরে স্ত্রী সাপ বের হলে তাকে ঘিরে শত শত পুরুষ সাপ মিলনের চেষ্টা চালায়। এই বিরল আচরণকে বিজ্ঞানীরা বলেন ‘মেটিং বল’। দূর থেকে দেখলে মনে হয়, মাটির ওপর যেন বিশাল কোনো সাপের গোলক নড়াচড়া করছে। পৃথিবীর খুব কম জায়গাতেই কাছ থেকে হাজার হাজার সাপের এমন আচরণ দেখার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

তবে এই সাপযাত্রা নিয়ে উদ্বেগও কম নয়। নারসিস এলাকার পাশ দিয়ে চলে যাওয়া মহাসড়কে যানবাহনের চাপায় অতীতে বিপুলসংখ্যক সাপ মারা যেত। পরে পরিবেশবিদেরা সাপগুলোর নিরাপদ চলাচলের জন্য সড়কের নিচে বিশেষ টানেল ও সুরক্ষা বেড়া নির্মাণ করেন। এতে দুর্ঘটনার হার অনেকটাই কমেছে বলে জানা গেছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়