শিরোনাম
◈ বেসরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, অবসর-পরবর্তী আর্থিক নিরাপত্তা জোরদার করতে পাবেন পেনশন! ◈ চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিএসএফের ১১ জনের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি ◈ গণমাধ্যম এখন বিজনেস হাউসের প্রতিনিধি হয়ে গেছে: মির্জা ফখরুল ◈ আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে, সর্বোচ্চ ও সর্বনিম্ন কত? যা জানাগেল ◈ এবার পরিবর্তন হচ্ছে যে উপজেলার নাম ◈ ফজরের নামাজের সময় খুলনায় মসজিদে দুর্বৃত্তদের গুলিতে দুই মুসল্লি গুলিবিদ্ধ ◈ ‘অনিচ্ছাকৃতভাবে ঘটেছে’, রামিসা হত্যা মামলায় হাইকোর্টে প্রধান আসামির দাবি ◈ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ৮১ শতাংশই ঝুঁকিতে, লোকসানের ভারে চাপে অর্থনীতি, ৮ লাখ ৩৩ হাজার কোটি টাকার দায় ◈ এমপি ঘিরে বলয়, প্রার্থী নিয়ে বিরোধ: জামায়াতে বাড়ছে বিদ্রোহী প্রবণতা, শাস্তি দিয়েও থামছে না প্রার্থিতা-লবিং ◈ হাড্ডাহা‌ড্ডি লড়াই, ১ গো‌লে হাইতি‌কে হারা‌লো স্কটল‌্যান্ড

প্রকাশিত : ১৪ জুন, ২০২৬, ১১:০৬ দুপুর
আপডেট : ১৪ জুন, ২০২৬, ০১:১৩ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

উত্তর না দি‌য়ে সাংবা‌দিক‌দের পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন রোনালদো, ‌বিশ্বকা‌পে নি‌জে‌কে নি‌য়ে আত্মবিশ্বাসী

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের আগে ক্রিশ্চিয়ানো রোনালদোর ফিটনেস নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। দুটি প্রস্তুতি ম্যাচে কয়েকটি সহজ সুযোগ নষ্ট করায় সমালোচনার মুখে পড়েন পর্তুগিজ অধিনায়ক। তবে এসব সংশয়কে একেবারেই আমল দিতে রাজি নন তিনি।

সাংবাদিক বৈঠকে সাংবাদিকরা রোনাল্ডোর শারীরিক অবস্থা নিয়ে প্রশ্ন তুললে আত্মবিশ্বাসী জবাব দেন ৪১ বছর বয়সী এই তারকা। চিলি ও নাইজেরিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে নিজের পারফরম্যান্সের প্রসঙ্গ টেনে তিনি বলেন, শারীরিকভাবে? আমি ভাল আছি। আপনারা কি ম্যাচগুলো দেখেননি?

বয়স ৪০ পেরিয়ে গেলেও গোল করার ধার এখনও অটুট তাঁর। ২০২৫-২৬ মরশুমে  সৌদি প্রো লিগে আল-নাসেরের হয়ে ৩০ ম্যাচে ১৬১টি শট নিয়ে ২৮টি গোল ও দু'টি অ্যাসিস্ট করেছেন তিনি। ব্যক্তিগত পারফরম্যান্সের এই ধারাবাহিকতাই বিশ্বকাপেও ধরে রাখতে চান পর্তুগাল অধিনায়ক। দলের প্রস্তুতি নিয়েও সন্তুষ্ট রোনাল্ডো। যদিও কঠোর অনুশীলনের কারণে প্রস্তুতি পর্ব কিছুটা ক্লান্তিকর ছিল বলে স্বীকার করেছেন তিনি।

রোনালদো বলেন, প্রস্তুতি ভাল হয়েছে, তবে ক্লান্তিকরও ছিল। কারণ আমরা অনেক পরিশ্রম করেছি। আমরা ম্যাচগুলো ভাল খেলেছি। তবে আসল বিষয় হলো ১৭ তারিখে, প্রথম ম্যাচে যখন বল মাঠে গড়াতে শুরু করবে এবং চাপ বাড়বে, তখনই আসল চ্যাম্পিয়নরা বেরিয়ে আসবে।

বিশ্বকাপের মঞ্চে অভিজ্ঞতার পাশাপাশি নিজের গোল করার সামর্থ্যকে পুঁজি করে এবারও পর্তুগালকে সাফল্যের পথে এগিয়ে নিতে মুখিয়ে আছেন রোনালদো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়