শিরোনাম
◈ বিশ্বকাপের ক‌য়েক ঘণ্টা আগেই ফিফা সভাপতির বিরুদ্ধে ফ্রা‌ন্সের আদাল‌তে মামলা করলেন মি‌শেল প্লাতিনি ◈ শুধু মাতৃভূমি নয়, বিশ্বশান্তির জন্যও কাজ করছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ব্যভিচার ও প্রতারণার মামলায় খালাস পেলেন নাসির হোসেন ও তামিমা ◈ এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাইবার আইনে নতুন শাস্তির বিধান ◈ প্রতিবাদ: বিশ্বকাপ ফুটবলে ইরানী খে‌লোয়াড়‌দের জার্সিতে লেখা #168! লজ্জায় মুখ ঢাকবে আমেরিকা  ◈ বাজেটে স্বস্তি ও চ্যালেঞ্জ দুটোই, করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৩.৭৫ লাখ টাকা ◈ ময়মনসিংহে ট্রেন লাইনচ্যুত, ঢাকা-জামালপুর রুটে চলাচল বন্ধ ◈ বিশ্বকা‌পের শেষ প্রস্তু‌তি ম‌্যা‌চে আইসল‌্যান্ড‌কে ৩-০ গো‌লে হারা‌লো আ‌র্জেন্টিনা, মাঠে ফি‌রেই মেসির গোল ◈ বাজুসের নতুন ঘোষণা, দেশের বাজারে কমলো স্বর্ণের দাম ◈ 'এই সময়' কে দেয়া সাক্ষা‌তকা‌রের দ্বিতীয় পর্ব-- টুঙ্গিপাড়ায় চলে যাবো বলে প্রস্তুতি নিয়েছিলাম, আমি জানতামই না, দেশের বাইরে যাচ্ছি: শেখ হা‌সিনা

প্রকাশিত : ১০ জুন, ২০২৬, ০৯:৪৮ সকাল
আপডেট : ১০ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চোট কা‌টি‌য়ে উঠে‌ছেন নেইমার, বিশ্বকাপে খেল‌বেন! 

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ খেলার সম্ভাবনা আরও উজ্জ্বল হয়েছে নেইমারের। আসর শুরুর দুই দিন আগে সুসংবাদ পেয়েছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড। চোট থেকে সেরে ওঠার পথে ভালো উন্নতি হয়েছে তার। গত মাসে সান্তোসের হয়ে ম্যাচ খেলার সময় চোট পান নেইমার। পরে ব্রাজিলের বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্পে যোগ দেওয়ার দিন পরীক্ষায় নিশ্চিত হয়, গ্রেড-২ মাসল টিয়ার তার। পায়ের এই মাংসপেশির চোটে দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে ছিটকে যান ব্রাজিলের ইতিহাসের সফলতম গোলস্কোরার।

ওই সমস্যায় বিশ্বকাপের আগে পানামা ও মিশরের বিপক্ষে ব্রাজিলের শেষ দুটি প্রস্তুতি ম্যাচে খেলতে পারেননি নেইমার। বৈশ্বিক আসরের প্রথম ম্যাচে তার মাঠে নামা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। আগামী রোববার মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

চোটের অবস্থা জানতে ৩৪ বছর বয়সী নেইমারকে সোমবার আবারও পরীক্ষা-নিরীক্ষা করা হয়। সেখানে ইতিবাচক ফল আসার কথা জানায় ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন (সিবিএফ)।

পরীক্ষায় তার চিকিৎসা প্রত্যাশিত মানদণ্ড অনুযায়ী ভালো অগ্রগতি হয়েছে। ব্রাজিল জাতীয় দলের মেডিকেল স্টাফদের পরিকল্পনা অনুযায়ী তিনি তার পুনর্বাসন এবং শারীরিক প্রস্তুতির প্রক্রিয়া চালিয়ে যাবেন।

২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে এসিএল চোটে পড়ার পর দীর্ঘ দিন মাঠের বাইরে ছিলেন নেইমার। এরপর এখন পর্যন্ত জাতীয় দলের জার্সি গায়ে জড়াতে পারেননি তিনি। সব কিছু পরিকল্পনা মতো এগোলে বিশ্বকাপ দিয়ে আবার দেশের হয়ে মাঠে নামতে পারেন বার্সেলোনা ও পিএসজির সাবেক এই ফুটবলার।

ব্রাজিলের জার্সিতে এখন পর্যন্ত ১২৮ ম্যাচ ৭৯ গোল করেছেন নেইমার। বিশ্ব মঞ্চে ১৩ ম্যাচে আটবার জালের দেখা পেয়েছেন তিনি। ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে ব্রাজিলের প্রতিনিধিত্ব করা এই ফুটবলারের সামনে চতুর্থ বিশ্বকাপে খেলার হাতছানি।

সি’ গ্রুপে ব্রাজিলের অন্য দুই প্রতিপক্ষ স্কটল্যান্ড ও হাইতি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়