শিরোনাম
◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস

প্রকাশিত : ০৪ জুন, ২০২৬, ০৭:০১ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের পেস বো‌লিং কো‌চের চাকরী ছাড়লেন শন টেইট, দা‌য়িত্ব পে‌লেন তালহা জুবা‌য়ের  

স্পোর্টস ডেস্ক : অ‌স্ট্রেলিয়ান শন টেইটের সঙ্গে বিসিবির চুক্তি  ছি‌লো ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। চুক্তি শেষ হওয়ার দেড় বছর আগেই টেইট সরে দাঁড়ালেন। অস্ট্রেলিয়া বিপক্ষে আসন্ন হোম সিরিজ এবং জিম্বাবুয়ে সফরের জন্য পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন তালহা জুবায়ের। এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছেন তিনি।

২০২৫ সালের মে মাসে আন্দ্রে অ্যাডামসকে বিদায় বলার পর বিসিবি টেইটকে নিয়োগ দেয়। এর আগে টেইট বাংলাদেশ প্রিমিয়ার লিগে কাজ করেছেন একাধিক সময়। দায়িত্ব নেওয়ার পর তার অধীনে বাংলাদেশের পেসারদের ধারাবাহিক উন্নতি হয়েছে। পেসার নাহিদ রানাকে বেশ ভালোভাবে সামলে এগিয়ে নিয়েছেন টেইট। বাংলাদেশে টেইট ১৪ হাজার ডলার প্রতি মাসে বেতন পাচ্ছিলেন। বাংলাদেশি টাকায় যা ২ কোটি টাকার কাছাকাছি। 

গত মাসে টেইট কলকাতায় বাংলার হেড কোচ হওয়ার জন্য সাক্ষাৎকার দিয়েছিলেন। কিন্তু ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বাংলা লক্ষ্ণী রতন শুক্লাকেই হেড কোচ হিসেবে রাখবে। টেইট সহকারী কোচ হবেন। সঙ্গে পেস বোলিং বিভাগও সামলাবেন। ৪৩ বছর বয়সী টেইট সাবেক ক্রিকেটার অরুণ লাল, ডেভাঙ্গ গান্ধি ও কল্যাণ চৌধুরীর কাছে সাক্ষাৎকার দিয়েছেন। পুরো প্রক্রিয়ায় যুক্ত ছিলেন সৌরভ গাঙ্গুলি।

টেইটের জন্য ভারতে চাকরি করা বাড়তি সুবিধারও। তার স্ত্রী ভারতের মডেলিং পেশায় যুক্ত। বছরের নানা সময়ে ভারতে গিয়ে থাকেন তিনি। তাছাড়া ভারতে কাজ করলে আইপিএলসহ বিভিন্ন জায়গায় কাজের দুয়ারও খুলে যাবে। রাজ্য দল বা আঞ্চলিক ক্রিকেটের ব্যস্ততা বছরজুড়ে থাকে না। 

ভারতে চাকরি নিশ্চিতের পরই বিসিবির কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছেন টেইট। ক্রিকেট বোর্ডের পরিচলনা বিভাগ থেকে চ্যানেল ২৪ বিষয়টি নিশ্চিত হয়েছে। টেইট এর আগে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলের এবং আফগানিস্তানের পেস বোলিং কোচ হিসেবে কাজ করেছেন। 

এছাড়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), বিগ ব্যাশ লিগ (বিবিএল), পাকিস্তান সুপার লিগ (পিএসএল), লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) এবং ইংলিশ কাউন্টি ক্রিকেটসহ বিশ্বের বিভিন্ন শীর্ষ-স্তরের লিগ এবং প্রতিযোগিতায় কোচিংয়ে ভূমিকা পালন করেছেন।

আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের অন্যতম দ্রুততম বোলার টেইট ২০০৭ সালে অস্ট্রেলিয়ার আইসিসি ক্রিকেট বিশ্বকাপজয়ী দলের অংশ ছিলেন। অস্ট্রেলিয়াকে সব ফরম‌্যাট মিলিয়ে ৫৯ ম‌্যাচে প্রতিনিধিত্ব করেছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়