শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ০৪ জুন, ২০২৬, ১১:৪২ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক : স্বাগ‌তিক ও‌য়েস্ট ইন্ডি‌জের বিরু‌দ্ধে এতোটা সহ‌জে জয় পা‌বে তা হয়‌তো লঙ্কানরা ভা‌বে‌নি।  কিংস্টনে ৭ উইকেটে শ্রীলঙ্কার ৩০৩ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয়েছে ২৬২ রানে। ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে শ্রীলঙ্কার এটা প্রথম ওয়ানডে জয়। সবশেষ ২০১৩ সালে পোর্ট অব স্পেনের ওয়ানডেতে জিতেছিল ৩৯ রানে।

শ্রীলঙ্কার সংগ্রহ ৩০৩-এ পৌঁছে দেওয়ায় সবচেয়ে বেশি অবদান পাথুম নিসাঙ্কা ও কুশাল মেন্ডিসের। কামিন্দু মেন্ডিস দলীয়২২ রানে আউট হয়ে গেলে তারা গড়েন ১৩৬ রানের জুটি। মেন্ডিস ৭২ ও পাথুম করেন ৭৯ রান। শেষদিকে চারিথ আসালাঙ্কার ৪৫ ও জানিত লিয়ানাজের ৪৪ রান শ্রীলঙ্কাকে নিরাপদ স্থানে পৌঁছে দেয়। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২টি করে উইকেট নেন জায়দেন সিলস, ম্যাথু ফোর্ডে ও রোস্টন চেজ।

জবাব দিতে নামা ওয়েস্ট ইন্ডিজ পাওয়ারপ্লের মধ্যে পঞ্চাশ করে ফেললেও দুশমন্থ চামিরারা শাই হোপদের চেপে ধরেন। ১৩৪ রানের মধ্যে তারা তুলে নেন ৪ উইকেট। জন ক্যাম্পবেল ১৭, জাস্টিন গ্রিভস ৪৫, কেসি কার্টি ২৭ ও শেরফান রাদারফোর্ড ৫ রান করে বিদায় নেন। হাফসেঞ্চুরি করা শাই হোপ ৬৬ বলে করেন ৫৬ রান।

এরপর রোস্টন চেজ ৩৩, শামার জোসেফ ২৩ ও গুদাকেশ মতি ২২ রান ওয়েস্ট ইন্ডিজে লক্ষ্যে পৌঁছে দিতে পারেনি। শ্রীলঙ্কার হয়ে ৬৭ রান খরচায় ৪ উইকেট নেন চামিরা। ২ উইকেট নেন মহেশ থিকশানা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়