শিরোনাম
◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৩৮ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ও‌য়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পের সেমিফাইনা‌লে দক্ষিণ আফ্রিকা 

স্পোর্টস ডেস্ক : এখন পর্যন্ত টুর্নামেন্টে দুই অপরাজিত দলের লড়াইটা ছিল সেমি-ফাইনালের যাওয়ার। ব্যাটিং বিপর্যয়ের পর সে লক্ষ্যে জেসন হোল্ডার ও রোমারিও শেফার্ডের নৈপুণ্যে ভালো সংগ্রহ দাঁড় করিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু দক্ষিণ আফ্রিকার ব্যাটিং তাণ্ডবে সেটিই হয়ে গেল মামুলি। ৯ উইকেটের বড় জয়ে শেষ চারের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে এইডেন মারক্রামের দল।

বৃহস্পতিবার আহমেদাবাদে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১৭৬ রান তোলে ক্যারিবিয়ানরা। জবাবে ২৩ বল আগে লক্ষ্যে পৌঁছায় প্রোটিয়ারা। ---- অলআউট স্পোর্টস

ওপেনিয়ে নেমে ৪৬ বলে ৭ চার ও ৪ ছক্কায় ৮২ রানের অপরাজিত ইনিংসে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন মারক্রাম।

সুপার এইটের এক নম্বর গ্রুপে দুই ম্যাচের দুটিতেই জেতা দক্ষিণ আফ্রিকার নেট রানরেট ২.৮৯০। দুই ম্যাচে একটিতে জেতা ক্যারিবিয়ানদের নেট রানরেট ১.৭৯৭।

কাগিসো রাবাদা ও লুঙ্গি এনগিডির পেস তোপে প্রথম ৪ ওভারের ভেতর ৪৩ রানে ৪ উইকেট হারিয়ে দারুণ চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। একাদশ ওভারে তাদের যখন সপ্তম উইকেটের পতন হয়, তখন সংগ্রহ ছিল ৮৩ রান। সেখান থেকে দলকে টেনে তোলেন হোল্ডার-শেফার্ড জুটি। 

ইনিংসের শেষ ওভার পর্যন্ত ব্যাটিং করা এই জুটি দলের খাতায় যোগ করেন ৯১ রান। ওভারের পঞ্চম বলে ৩১ বলে ৪৯ রান করা হোল্ডার রানআউট হলে এই জুটি ভাঙে। শেষ বলে চার মেরে ফিফটি পূর্ণ করে ৩৭ বলে ৫২ রানে অপরাজিত থাকেন শেফার্ড।

এনগিডি নেন ৩ উইকেট, দুটি করে শিকার রাবাদা ও কর্বিন বোশের।

লক্ষ্য তাড়ায় মারক্রাম ও কুইন্টন ডি ককের ৪৮ বলের বিধ্বংসী উদ্বোধনী জুটিতে জয়ের ভিত পায় দক্ষিণ আফ্রিকা। ২৪ বলে ৪টি চার ও ছক্কায় ৪৭ রান করা ডি ককের বিদায়ে ভাঙে ৯৫ রানের এই জুটি। এরপর আগ্রাসী ব্যাটিংয়ে অধিনায়কের সঙ্গে বাকি কাজটুকু সারেন রায়ান রিকেলটন। বাঁহাতি এই ব্যাটার অপরাজিত থাকেন ২৮ বলে ৪৫ রানে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়