শিরোনাম
◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২৭ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্সেইকে গোল বন্যায় ভাসা‌লো পিএসজি

স্পোর্টস ডেস্ক : প্রথমার্ধে উসমান দেম্বেলের জোড়া গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নিল পিএসজি। বিরতির পর তারা জালের দেখা পেল আরও তিনবার। মার্সেইকে গোল বন্যায় ভাসিয়ে লিগ টেবিলে শীর্ষে ফিরল লুইস এনরিকের দল।

লিগ আঁয় রোববার রাতে ঘরের মাঠে ৫-০ গোলে জিতেছে পিএসজি। দ্বিতীয়ার্ধে ফাকুন্দো মেদিনার আত্মঘাতী গোলের পর, পিএসজির শেষ দুটি গোল করেন খাভিচা কাভারাৎস্খেলিয়া ও লি কাং-ইন; দুজনই এই অর্ধে বদলি নেমেছিলেন। -- বি‌ডি‌নিউজ

দ্বাদশ মিনিটেই দলকে এগিয়ে নেন ২০২৫ সালের ব্যালন দ’র জয়ী ও ফিফা বর্ষসেরা খেলোয়াড় দেম্বেলে। ৩৭তম মিনিটে দুর্দান্ত এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন এই ফরাসি তারকা।

ডান দিক দিয়ে প্রতিপক্ষের একজনকে কাটিয়ে বক্সে ঢুকে পড়েন দেম্বেলে, সেখানে আরেকজনকে কাটিয়ে জোরাল শটে কাছের পোস্ট দিয়ে বল জালে পাঠান সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড।

৬৪তম মিনিটে নিজেদের জালেই বল পাঠান মার্সেইয়ের আর্জেন্টাইন ডিফেন্ডার মেদিনা।

৬২তম মিনিটে দিজিরে দুয়ের বদলি নামার তিন মিনিট পরই জালের দেখা পান জর্জিয়ার ফরোয়ার্ড কাভারাৎস্খেলিয়া। ৬৮তম মিনিটে বার্কোলার বদলি নেমে, ৭৪তম মিনিটে দলের পঞ্চম গোলটি করেন লি কাং-ইন।

আগের দিন পিএসজিকে টপকে লিগ টেবিলের শীর্ষে উঠেছিল লঁস। টানা সপ্তম জয়ে হারানো জায়গা ফিরে পেল পিএসজি।

২১ ম্যাচে ১৬ জয় ও তিন ড্রয়ে শিরোপাধারীদের পয়েন্ট হলো ৫১। সমান ম্যাচে ২ পয়েন্ট কম নিয়ে দুইয়ে লঁস। ৪২ পয়েন্ট নিয়ে তিনে আছে লিওঁ, ৩৯ পয়েন্ট নিয়ে চারে মার্সেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়