শিরোনাম
◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৬, ০৭:৫৩ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের ঐতিহাসিক ৫০ ম্যাচের ‘টিকিট’ যুক্ত হলো লর্ডসের এম‌সি‌সির লাইব্রেরিতে 

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট মিউজিয়ামের স্মারক প্রকাশনা, ক্রিকেট স্মারক সংগ্রাহক জুনায়েদ পাইকারের, ‘মেমোরেবল ম্যাচ টিকেটস’ আনুষ্ঠানিকভাবে যুক্ত হলো লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের মর্যাদাপূর্ণ মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) লাইব্রেরিতে। হোম অফ ক্রিকেট হিসেবে পরিচিত এই ঐতিহাসিক স্থানে বইটি অন্তর্ভুক্ত করা হয় ৩১ জানুয়ারি ২০২৬ তারিখে। 

বাংলাদেশের টেস্ট ক্রিকেটে অভিষেকের ২৫ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত এই বইটি লেখকের পক্ষ থেকে এমসিসি আর্কাইভ ও লাইব্রেরি ম্যানেজার অ্যালান রিসের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন ক্যাপিটাল কিডস ক্রিকেটের সিইও ও এমসিসির পূর্ণ সদস্য শহীদুল আলম রতন এবং বিসিএসএ ইউকের সভাপতি আব্দুস সালাম। --- ডেই‌লি ক্রিকেট

‘মেনোরেবল ম্যাচ টিকেটস’, বইটি জুনায়েদ পাইকারের ব্যক্তিগত সংগ্রহ থেকে বাছাই করা বাংলাদেশের ৫০টি টেস্ট ম্যাচের টিকিট স্থান পেয়েছে। মূল ম্যাচ টিকিটকে ঐতিহাসিক নিদর্শন হিসেবে ব্যবহার করে বইটি বাংলাদেশের টেস্ট ক্রিকেট যাত্রার এক অনন্য ভিজ্যুয়াল ও আর্কাইভভিত্তিক দলিল উপস্থাপন করেছে।

বইটি এমসিসি লাইব্রেরিতে যুক্ত হওয়া প্রসঙ্গে অ্যালান রিস বলেন, “মেনোরেবল ম্যাচ টিকেটস, অত্যন্ত যত্নসহকারে প্রণীত একটি বই, যা আমাদের লর্ডসের টিকিট সংগ্রহকে যুক্ত হবার পাশাপাশি এমসিসি লাইব্রেরিতে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসকে আরও সমৃদ্ধ করেছে।”

তিনি আরও বলেন, “ম্যাচ টিকিটের ভিজ্যুয়াল ইতিহাস নিয়ে পাঠকদের আগ্রহ সবসময়ই বেশি থাকে এবং এই বইটি পাঠকদের মধ্যে কৌতূহল ও আগ্রহ সৃষ্টি করবে বলে তিনি আশাবাদী।”

বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএসএ)-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও দীর্ঘদিনের ক্রিকেট স্মারক সংগ্রাহক জুনায়েদ পাইকার এই অর্জনকে গভীর আবেগের মুহূর্ত হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, “লর্ডসের এমসিসি লাইব্রেরিতে ‘মেনোরেবল ম্যাচ টিকেটস’ অন্তর্ভুক্ত হওয়া আমার জন্য অত্যন্ত আবেগের এবং গর্বের বিষয়। এটি সেই সব বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের সম্মান, যারা এই ঐতিহাসিক ম্যাচগুলোর সাক্ষী।

বইটির যাত্রা শুরু হয়েছে বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচ, ১০ নভেম্বর ২০০০ থেকে এবং এতে বর্তমান সময় পর্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলকগুলো তুলে ধরা হয়েছে। ২০ হাজারের বেশি ক্রিকেটবিষয়ক বইয়ের সংগ্রহশালা এমসিসি লাইব্রেরিতে এই বইয়ের অন্তর্ভুক্তি গবেষক, ইতিহাসবিদ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাংলাদেশের টেস্ট ক্রিকেট ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়