শিরোনাম
◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২৬, ০৬:১২ বিকাল
আপডেট : ১১ মে, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্ফেরেফকে হারিয়ে অ‌স্ট্রেলিয়ান ও‌পে‌নের ফাইনালে উঠলেন আলকারাস

স্পোর্টস ডেস্ক : মেলবোর্ন পার্কে শুক্রবার পুরুষ এককের প্রথম সেমি-ফাইনালে, শুরুর দুই সেটে হারের ধাক্কা সামলে তৃতীয় ও চতুর্থ সেট জেতা স্ফেরেফ শেষ সেটেও জয়ের কাছাকাছি ছিলেন। কিন্তু দশম গেমে ব্রেক পয়েন্ট নিয়ে ঘুরে দাঁড়ান আলকারাস। বাকি সময়েও লড়াই হয় তুমুল। কিন্তু তাকে আর আটকাতে পারেননি তৃতীয় বাছাই স্ফেরেফ।

রড লেভার অ্যারেনায় পাঁচ ঘণ্টা ২৭ মিনিটের রুদ্ধশ্বাস লড়াইয়ে ৬-৪, ৭-৬(৭-৫), ৬-৭(৩-৭), ৬-৭(৪-৭), ৭-৫ গেমে জিতে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেন আলকারাস। -- বি‌ডি‌নিউজ

অন্য তিনটি মেজর টুর্নামেন্ট দুবার করে জিতলেও, বছরের প্রথম এই গ্র্যান্ড স্ল্যামে আগে কখনও কোয়ার্টার-ফাইনালের বাধা উতরাতে পারেননি আলকারাস। সেখানে এবার শুরু থেকে অসাধারণ ছন্দে এগিয়ে চলেছেন তিনি।

আগের পাঁচ ম্যাচে তাকে কোনো সেটেই হারাতে পারেননি কেউ। এবার তুমুল প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়লেন। পায়ের সমস্যাও বেশ ভোগাল তাকে। তৃতীয় সেটে ৪-৪ গেমের পর ঠিকমতো নড়তেই পারছিলেন না ২২ বছর বয়সী তারকা। প্রাথমিক চিকিৎসা নিয়ে চালিয়ে যান খেলা এবং শেষ পর্যন্ত পেলেন জয়।

২৮ বছর বয়সী স্ফেরেফ এখন পর্যন্ত কোনো গ্র্যান্ড স্ল্যাম জিততে পারেননি। এখানে গত আসরে অবশ্য ফাইনালে উঠেছিলেন তিনি, তবে শিরোপা লড়াইয়ে তাকে সরাসরি সেটে হারিয়ে দেন ইয়ানিক সিনার।

ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম পূর্ণ করার লক্ষ্যে ফাইনালে আলাকারাস খেলবেন নোভাক জোকোভিচ কিংবা ইয়ানিক সিনারের বিপক্ষে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়