শিরোনাম
◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২৬, ০৯:৫৭ সকাল
আপডেট : ২৩ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রীর পর দেশের কঠিন কাজ করছেন ভারতীয় ক্রিকেট দ‌লের কোচ গৌতম গম্ভীর : শশী থারুর 

‌স্পোর্টস ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ হিসেবে গৌতম গম্ভীরের দায়িত্বকে ‘প্রধানমন্ত্রীর পর দেশের সবচেয়ে কঠিন কাজ’ বলে আখ্যা দিলেন কংগ্রেস সাংসদ শশী থারুর।

গত বুধবার (২১ জানুয়া‌রি) নাগপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের আগে নতুন ভিসিএ স্টেডিয়ামে গম্ভীরের সঙ্গে সাক্ষাতের পর এমন মন্তব্য করেন তিনি।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে বৈঠকের একটি ছবি পোস্ট করে থারুর গম্ভীরকে তাঁর ‘পুরনো বন্ধু’ বলে উল্লেখ করেন। তিনি লেখেন, ‘নাগপুরে আমার পুরনো বন্ধু গৌতম গম্ভীরের সঙ্গে খোলামেলা ও আন্তরিক আলোচনা দারুণ উপভোগ করেছি। প্রধানমন্ত্রীর পর ভারতে সম্ভবত সবচেয়ে কঠিন কাজটি তাঁরই!

থারুর গম্ভীরের উপর থাকা প্রবল চাপ ও প্রতিদিনের জনসমালোচনার কথাও তুলে ধরেন। তাঁর কথায়, ‘প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ তাঁর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলে, তবু তিনি শান্ত থাকেন এবং নির্ভীকভাবে এগিয়ে চলেন।--- আজকাল

গম্ভীরের নেতৃত্বগুণেরও প্রশংসা করেন বর্ষীয়ান সাংসদ। তিনি বলেন, গম্ভীরের নেতৃত্ব নীরব হলেও দৃঢ় ও কার্যকর। পাশাপাশি ভারতের আসন্ন সাদা বলের মরশুমের জন্য তাঁকে শুভেচ্ছাও জানান থারুর।

পোস্টে তিনি যোগ করেন, ‘তাঁর নীরব দৃঢ়তা ও দক্ষ নেতৃত্বের জন্য একরাশ প্রশংসা। সাফল্য কামনা করি।’ থারুরের এই পোস্টের জবাবে গৌতম গম্ভীরও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘অনেক ধন্যবাদ। সময়ের সঙ্গে সঙ্গে কোচের তথাকথিত ‘অসীম ক্ষমতা’ নিয়ে সত্য ও যুক্তি স্পষ্ট হবে। ততদিন পর্যন্ত, নিজের দলের সেরাদের বিরুদ্ধেই আমাকে দাঁড় করানো হচ্ছে দেখে আমি মজা পাচ্ছি!

  • সর্বশেষ
  • জনপ্রিয়