শিরোনাম
◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২৬, ১১:০১ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

বি‌শ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট‌কে এবার অ‌লি‌ম্পি‌কে দেখা যা‌বে ক্রিকেটার হিসা‌বে

স্পোর্টস ডেস্ক :  ক্রিকেটের জন্য পরিচিত নন তিনি। ২২ গজে নয়, রেসিং ট্র্যাকে তাঁর আগুনে গতি দেখতে পান ক্রীড়াপ্রেমীরা। সেই উসেইন বোল্ট (Usain Bolt) দেশের হয়ে আরও একটা অলিম্পিকে নামতে চান। দৌড়ের ট্র্যাকে নয়, তাঁকে দেখা যেতে পারে অন্য একটি খেলায়।

২০১৬ সালে শেষ বার অলিম্পিকে দেখা গিয়েছিল তাঁকে। এর ঠিক এক বছর পর অবসর নেন। এরপর ফুটবল খেলতেন। ম্যান ইউর জার্সি গায়ে প্রীতি ম্যাচও খেলেছেন। তাছাড়াও অনুশীলন করেছিলেন জার্মান ক্লাব ব্রুসিয়া ডর্টমুন্ডের হয়ে। অলিম্পিক থেকে অ্যাথলেটিক্সের বিশ্বচ্যাম্পিয়নশিপের আসরে সোনা ফলানো জামাইকার কিংবদন্তি দৌড়বিদের নজর এবার ক্রিকেটে। সুযোগ পেলে জামাইকার হয়ে ২০২৮ সালে ক্রিকেট খেলতে চান বিশ্বের দ্রুততম মানব।

বোল্ট বলছেন, “জামাইকার হয়ে অলিম্পিকে ক্রিকেট খেলার সুযোগ থাকলে অবশ্যই তাতে সায় দেব। বহু দিন আগে পেশাদার ক্রিকেট থেকে অবসর নিয়েছি। এতে আমার আক্ষেপ নেই। তবে অনেক দিন ক্রিকেট খেলিনি। তাই সুযোগ পেলে অবশ্যই খেলব।” ২০২৮ অলিম্পিকে যুক্ত হয়েছে ক্রিকেট। আইসিসির এমন পদক্ষেপকে আগেই সাধুবাদ জানিয়েছিলেন বোল্ট নিজেও।

সব মিলিয়ে ১৯টি সোনার পদক রয়েছে তাঁর ঝুলিতে। অলিম্পিকের ট্র্যাকে নেমে ১০০ মিটার দৌড়ে গড়েছিলেন ইতিহাস। তবে সরাসরি কোনওদিন ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকেননি বোল্ট। যদিও তাঁর বন্ধুদের মধ্যে রয়েছেন ক্রিস গেইলের মতো মহাতারকারা। সেই বোল্টকেই ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে বেছে নিয়েছিল আইসিসি।

আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে শুরু হয়েছিল সেবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই কথা মাথায় রেখেই স্বদেশীয় কিংবদন্তিকে টুর্নামেন্টের দূত হিসাবে তুলে ধরে আইসিসি। আর এবার আরও একটা টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে নিজের ইচ্ছার কথা জানিয়েছেন বোল্ট। 

উল্লেখ্য, ক্যারিবিয়ান দীপপুঞ্জের দেশগুলি একসঙ্গে ওয়েস্ট ইন্ডিজ হিসাবে খেলে। তবে অলিম্পিকের ক্ষেত্রে আলাদা আলাদা দেশ হিসাবে অংশ নেবে। সেক্ষেত্রে সুযোগ পাওয়ার ব্যাপারে সবার আগে রয়েছে জামাইকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়