শিরোনাম
◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২৬, ১১:১৫ দুপুর
আপডেট : ১৫ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ক্রিকেটার সূর্যকুমারকে নিয়ে মন্তব্য করে বিপদে খুশি মুখোপাধ্যায়, অভিনেত্রীর বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা

স্পোর্টস ডেস্ক : বিপদে পড়লেন অভিনেত্রী খুশি মুখোপাধ্যায়। কিছু দিন আগে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব তাঁকে বার্তা পাঠাতেন। নিয়মিত কথা হত দু’জনের। সেই দাবিকে ‘ভিত্তিহীন’ এবং ‘অসত্য’ বলে ১০০ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে। থানাতেও অভিযোগ করা হয়েছে খুশির বিরুদ্ধে। ---আনন্দবাজার

মুম্বইয়ের সমাজমাধ্যম প্রভাবী ফাইজ়ান আনসারি খুশির বিরুদ্ধে মানহানির মামলা এবং থানায় অভিযোগ করেছেন। তাঁর দাবি, খুশি যে সব মন্তব্য করেছেন তা অসত্য এবং সস্তা জনপ্রিয়তা পাওয়ার লক্ষ্যে। মুম্বই থেকে গাজ়িপুর থানায় গিয়ে অভিযোগ করেছেন তিনি। ‘জাতীয় স্তরে জনপ্রিয়’ একজন ক্রিকেটারের উদ্দেশে খুশির এ রকম মন্তব্য ক্ষতিকর বলে মন্তব্য করেছেন আনসারি। আরও এক ধাপ এগিয়ে জানিয়েছেন, তাঁর করা অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে সাত বছর জেল খাটতেও রাজি।

আনসারির দাবি, থানায় লিখিত ভাবে অভিযোগ জানিয়েছেন তিনি। যত ক্ষণ না আইনি প্রক্রিয়া শুরু হচ্ছে তত ক্ষণ গাজ়িপুরেই থাকবেন তিনি। আনসারি জানিয়েছেন, যথেষ্ট ভাবনাচিন্তা করে এবং আইনজীবীদের সঙ্গে কথা বলে মানহানির মামলা করেছেন। অতীতেও এ রকম মামলা করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। খুশি যদি নিজের মন্তব্যকে সত্যি প্রমাণ করতে পারেন, তা হলে তিনি প্রকাশ্যে ক্ষমা চাইতে রাজি বলে জানিয়েছেন আনসারি।

উল্লেখ্য, এক সাক্ষাৎকারে খুশি জানিয়েছিলেন, বিভিন্ন ক্রিকেটারই তাঁকে বার্তা পাঠান। সূর্যকুমারের নাম করে জানিয়েছিলেন, তাঁর থেকে একাধিক বার্তা পেয়েছেন। সূর্য নাকি নিজে থেকেই বেশ কয়েক বার খুশিকে বার্তা পাঠিয়েছেন। তবে কোনও প্রেমের সম্পর্ক নেই বলেও স্বীকার করেছিলেন।

সেই মন্তব্য প্রকাশ্যে আসতেই সমালোচনার মুখে পড়েন খুশি। পিছু হটে অন্য একটি সাক্ষাৎকারে বলেন, “আমরা কি বন্ধু হিসাবে কথা বলতে পারি না?” আবার প্রেমের সম্পর্কের কথা অস্বীকার করেছিলেন। জানিয়েছিলেন, সূর্যের সঙ্গে কথা হলেও তা মাঝেমাঝে হত। নিয়মিত নয়। এমনকি, নিজের সমাজমাধ্যম অ্যাকাউন্ট ‘হ্যাক’ হওয়ার অভিযোগও তুলেছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়