শিরোনাম
◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২৬, ১০:৪৮ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

‌সে‌প্টেম্ব‌রে এশিয়ান গেমসে দেখা যাবে ভারত–পাকিস্তান লড়াই?‌

স্পোর্টস ডেস্ক : চলতি বছরেই বসছে এশিয়ান গেমসের আসর। আগামী সেপ্টেম্বরে জাপানের আইচি–নাগোয়ায় বসবে এশিয়ান গেমসের আসর।

এবছরের ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত চলবে এশিয়ান গেমস। তবে ক্রিকেট প্রতিযোগিতা শুরু হয়ে যাবে দু’দিন আগেই। ভারতের পুরুষ ও মহিলা দল, উভয়ই অংশগ্রহণ করবে। এবারও টি–২০ ফরম্যাটে প্রতিযোগিতা চলবে। পুরুষদের ক্রিকেট টুর্নামেন্ট শুরু হবে ২৪ সেপ্টেম্বর। প্রাথমিক কোয়ালিফায়ারের ৬টি ম্যাচ চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। 

১ অক্টোবর দু’টি সেমিফাইনাল। ৩ অক্টোবর ব্রোঞ্জ মেডেল ও গোল্ড মেডেলের ম্যাচ। অন্যদিকে এশিয়ান গেমসে মহিলাদের ম্যাচ শুরু হচ্ছে ১৭ সেপ্টেম্বর। ১৭, ১৮ চলবে ৪টি কোয়ার্টার ফাইনাল। ২০ সেপ্টেম্বর দু’টি সেমিফাইনাল। ২২ সেপ্টেম্বর ব্রোঞ্জ মেডেল ও গোল্ড মেডেলের ম্যাচ। 

পুরুষদের টুর্নামেন্টে ১০টি দল খেলবে। তার মধ্যে চারটি শীর্ষ বাছাই দল সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে। বাকি ছ’টি দল বাছাই পর্বের ম্যাচ খেলবে। 

প্রত্যেকদিনই দু’টি করে ম্যাচ হবে। তার মধ্যে একটি হবে ভারতীয় সময় ভোর সাড়ে পাঁচটায়, আরেকটি সাড়ে দশটায়। তবে ভারতের ম্যাচের সময়সূচি জানানো হয়নি।

এই নিয়ে তৃতীয়বার এশিয়ান গেমসের আসরে ক্রিকেট থাকছে। ভারতের পুরুষ ও মহিলা দল, উভয়ই একবার চ্যাম্পিয়ন হয়েছে। গতবার যথাক্রমে রুতুরাজ গায়কোয়াড় ও হরমনপ্রীত কৌর নেতৃত্ব দিয়েছিলেন। উল্লেখ্য, ১২৮ বছর পর আবারও অলিম্পিকে ফিরতে চলেছে ক্রিকেট। ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিক গেমসে পাঁচটি নতুন ইভেন্টের মধ্যে অন্যতম একটি ইভেন্ট হিসেবে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়