শিরোনাম
◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২৬, ০৫:৩০ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

আফগানিস্তানের বিরু‌দ্ধে দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। সংযুক্ত আরব আমিরাতের দুবাই ক্রিকেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ১৯ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এই সিরিজ।

এই সিরিজটি আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে। আগামী ৬ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে দল গঠনের শেষ ধাপ হিসেবে আফগানিস্তান সিরিজকে গুরুত্ব দিচ্ছে ক্যারিবীয় শিবির। বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৭ থেকে ৩১ জানুয়ারির তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগে। --- ডেই‌লিস্টার

চলমান এসএ-টোয়েন্টি লিগে ব্যস্ত থাকায় নিয়মিত টি-টোয়েন্টি অধিনায়ক শাই হোপের পাশাপাশি রোস্টন চেজ, আকিল হোসেন ও শারফেন রাদারফোর্ড এই সিরিজের দলে জায়গা পাননি। তাদের অনুপস্থিতিতে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে ব্র্যান্ডন কিংকে।

ব্র্যান্ডন কিংয়ের নেতৃত্বের অভিজ্ঞতা নতুন নয়। এর আগে তিনি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দিয়েছেন, বিশেষ করে ২০২৪ সালের শুরুতে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে। সেই অভিজ্ঞতাই এবার আফগানিস্তানের বিপক্ষে কাজে লাগাতে চাইছে দল।

চোট কাটিয়ে এই সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরছেন শামার জোসেফ ও এভিন লুইস। আগের সিরিজে পাওয়া ইনজুরি থেকে সেরে উঠে দুজনই রিটার্ন-টু-প্লে প্রটোকল সফলভাবে সম্পন্ন করেছেন। তাদের ফেরা দলের শক্তি বাড়াবে বলেই মনে করছেন নির্বাচকরা।

অন্যদিকে, ২০২৫ সালের শেষ দিকে চোটের কারণে মাঠের বাইরে থাকা আলজারি জোসেফ পুনর্বাসন প্রক্রিয়ায় ভালো অগ্রগতি দেখালেও সতর্কতার অংশ হিসেবে তাকে এই সিরিজের দলে রাখা হয়নি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে আরও পর্যবেক্ষণে রাখা হবে এবং বিশ্বকাপ স্কোয়াডে তার অন্তর্ভুক্তি নিয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

২০২৫ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ব্রেকআউট পারফরমার হিসেবে নজর কাড়া কুইন্টিন স্যাম্পসন পেয়েছেন তার প্রথম আন্তর্জাতিক ডাক। এই সিরিজে তিনি জায়গা নিয়েছেন রভম্যান পাওয়েলের বদলে। পাশাপাশি কাজের চাপ ব্যবস্থাপনার অংশ হিসেবে জেসন হোল্ডার ও রোমারিও শেফার্ডকেও বিশ্রামে রাখা হয়েছে।

প্রধান কোচ ড্যারেন স্যামি জানিয়েছেন, বিশ্বকাপের আগে দলকে ঝালিয়ে নেওয়ার পাশাপাশি এই সিরিজটি দীর্ঘ সময় মাঠের বাইরে থাকা গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের পুনরায় দলে অন্তর্ভুক্ত করার সুযোগ তৈরি করে দিচ্ছে। তার মতে, উপমহাদেশীয় কন্ডিশনে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস গড়ে তুলতে সহায়ক হবে। একই সঙ্গে ২০২৫ সালের শেষ ভাগে যারা উল্লেখযোগ্য সময় মিস করেছেন কিংবা এই সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন, তাদের পারফরম্যান্স মূল্যায়নের জন্যও এটি একটি বড় মঞ্চ।

ওয়েস্ট ইন্ডিজ দল ১৪ জানুয়ারি ক্যারিবিয়ান ছাড়বে এবং ১৬ জানুয়ারি সংযুক্ত আরব আমিরাতে পৌঁছানোর কথা রয়েছে। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৯ জানুয়ারি, দ্বিতীয় ম্যাচ ২১ জানুয়ারি এবং তৃতীয় ও শেষ ম্যাচটি মাঠে গড়াবে ২২ জানুয়ারি, সবগুলো ম্যাচই দুবাইয়ে অনুষ্ঠিত হবে।

ওয়েস্ট ইন্ডিজ দল: ব্র্যান্ডন কিং (অধিনায়ক), অ্যালিক অ্যাথানেজ, কেসি কার্টি, জনসন চার্লস, ম্যাথিউ ফোর্ড, জাস্টিন গ্রিভস, শিমরন হেটমায়ার, আমির জাঙ্গু, শামার জোসেফ, এভিন লুইস, গুদাকেশ মোতি, খারি পিয়ের, কুইন্টিন স্যাম্পসন, জেডেন সিলস, রামন সিমন্ডস ও শামার স্প্রিংগার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়