শিরোনাম
◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২৬, ০৮:২৪ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্রীড়া উপদেষ্টার দেওয়া বক্তব্য আইসিসির সরাসরি কোনো জবাব নয় বলে জানালেন উপ-প্রেস সচিব

বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ ইস্যুতে আইসিসি তিনটি নিরাপত্তা আশঙ্কার কথা জানিয়েছে বলে বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল যে বক্তব্য দিয়েছেন, তার একটি ব্যাখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আজাদ মজুমদার।

তিনি একটি ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ক্রীড়া উপদেষ্টা আইসিসির যোগাযোগের যে কথা বলেছেন, সেটা আসলে ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে হুমকি পর্যালোচনায় আইসিসির একটি আন্তঃবিভাগীয় একটি নোট।

বাংলাদেশ ক্রিকেট টিমের ম্যাচগুলো ভারতের বাইরে নিয়ে যেতে যে অনুরোধ করেছে বাংলাদেশ, তার জবাবে আইসিসির পাঠানো কোনো জবাব নয়, জানিয়েছেন উপ প্রেস সচিব আজাদ মজুমদার।

এর আগে একটি সংবাদ সম্মেলনে বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন, “আইসিসি’র সিকিউরিটি দায়িত্বে যারা আছেন, তারা একটি চিঠি দিয়ে জানিয়েছেন যে তিনটি জিনিস হলে বাংলাদেশের নিরাপত্তা আশঙ্কা বাড়বে।”

“একটি হচ্ছে, বাংলাদেশ টিমে যদি মোস্তাফিজ অন্তর্ভূক্ত হয়। দুই হচ্ছে, বাংলাদেশ দলের যে সমর্থকরা আছে, তারা যদি বাংলাদেশের জাতীয় দলের জার্সি পরে ঘোরাফেরা করে। আর থার্ড হচ্ছে, ইলেকশন যতো এগিয়ে আসবে ততো নাকি বাংলাদেশ দলের নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি পাবে”, বলেন মি. নজরুল।

তবে মি. নজরুল সংবাদ সম্মেলনে এই দাবি করলেও বক্তব্যের এক পর্যায়ে বলেন যে বাংলাদেশ আইসিসিকে ‘চিঠি দেয়ার পর আইসিসির উত্তরের’ প্রত্যাশা করছে।

“আমরা দুইটা চিঠি দিয়েছি, চিঠি দেওয়ার পর আমরা আইসিসির যে উত্তর সেটার প্রত্যাশা করছি”, জানান মি. নজরুল।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়