শিরোনাম
◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২৬, ১১:০৯ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ইং‌লিশ ক্রিকেটার মঈন আলীর চোখে বাংলাদেশের পরবর্তী সুপার স্টার রিশাদ‌ হো‌সেন

স্পোর্টস ডেস্ক : বাংলা‌দে‌শের রিশাদ হোসেন অ‌স্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলছেন। একই সময়ে বিপিএল চললেও অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন টাইগার এ স্পিনার। রিশাদের বিগ ব্যাশে খেলার বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন সিলেট টাইটান্সের হয়ে খেলতে আসা মঈন আলী।

শনিবার সিলেটে গণমাধ্যমের সাথে কথা বলেছেন মঈন। সেখানে রিশাদের বিগ ব্যাশে খেলার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি মনে করি, তার ক্ষেত্রে এখন বিগ ব্যাশে খেলার সিদ্ধান্ত সঠিক। সেখানে সে আরও বেশি শিখবে, আর সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্যও ভালো হবে। কারণ সে লেগ স্পিনার, তরুণ প্রতিভাবান।

মঈন আরও বলেন, ‘আমার মনে হয়, সে (রিশাদ) বাংলাদেশে পরবর্তী বড় খেলোয়াড় হবে। সে দারুণ বোলার। সে এখন নিজের জায়গা তৈরি করছে… তাকে নিজের নাম তৈরি করতে হবে।

বাংলাদেশের প্লেয়ার হিসেবে বিপিএল মিস করা দুঃখজনক বলেও মনে করেন মঈন। কিন্তু বিগ ব্যাশে খেলা রিশাদের জন্য ভালো মন্তব্য করেছেন তিনি। সেই সাথে তিনি আরও যোগ করেছেন, এটা বাংলাদেশের ক্রিকেটের জন্যও ভালো।

মঈন বলেন, 'বিপিএল মিস করা দুঃখজনক, কিন্তু আমার মনে হয় এটা তার জন্য ভালো, আর বাংলাদেশ ক্রিকেটের জন্যও ভালো।'

বাংলাদেশের ক্রিকেটের পরবর্তী সুপারস্টার কে—এই প্রশ্নে কোনো দ্বিধা ছাড়াই মঈন আলী বলেন, ‘আমি মনে করি, রিশাদই একজন। অবশ্যই। ভালো খেলোয়াড় আছে, ভালো তরুণ খেলোয়াড় আছে, কিন্তু আমার মনে হয় সে-ই।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়