শিরোনাম
◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৬, ০৭:৪০ বিকাল
আপডেট : ২৪ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ বিষয়ে বিসিসিআইয়ের সঙ্গে বসছেন আইসিসি সভাপতি, যে আলোচনা হতে পারে

টি–টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশ দলের ভারত সফর নিয়ে তৈরি হওয়া জটিলতা নিরসনে রোববার (১১ জানুয়ারি) ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। খবর এনডিটিভির। 

মুস্তাফিজুর রহমান ইস্যুকে কেন্দ্র করে ভারতে বাংলাদেশের না খেলতে চাওয়ার ইস্যুটি ক্রমেই জটিল আকার ধারণ করছে। আইসিসিকে পাঠানো প্রথম চিঠিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে অন্যত্র আয়োজনের অনুরোধ জানায়। বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কার নামও উল্লেখ করা হয়। তবে পরবর্তী চিঠিতে নিরাপত্তা সংক্রান্ত কিছু দাবি তোলে বাংলাদেশ। 

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, দ্বিতীয় চিঠিতে বিসিবি স্পষ্ট করে জানায়, বিষয়টি আর শুধু লজিস্টিকস বা ভ্রমণ নিরাপত্তার মধ্যে সীমাবদ্ধ নেই। (বাংলাদেশ) বোর্ডের ভাষ্য অনুযায়ী, দেশের জাতীয় মর্যাদা ক্ষুণ্ন হয়েছে।

বিসিবি দাবি করেছে, ভারত সফর এড়ানো সম্ভব না হলে বিশ্বকাপ দলের প্রতিটি সদস্যের জন্য আলাদা আলাদা ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে। খেলোয়াড়, কোচ, সাপোর্ট স্টাফ ও কর্মকর্তাসহ পুরো বহরকেই এই নিরাপত্তার আওতায় আনতে হবে।

এই দাবির সমাধান এখন জয় শাহর টেবিলে। তবে এখনো পর্যন্ত আইসিসির পক্ষ থেকে বাংলাদেশ বোর্ডকে কোনো আনুষ্ঠানিক জবাব দেয়া হয়নি। প্রথম ধাপে জয় শাহকে বিসিসিআই ও আইসিসির অপারেশনস টিমের সঙ্গে বসে টুর্নামেন্টের বিদ্যমান নিরাপত্তা ও আয়োজন পরিকল্পনা পর্যালোচনা করতে হবে। সেখানে খতিয়ে দেখা হবে, বাংলাদেশ দলের উদ্বেগের জায়গাটি কোথায় কিংবা আইসিসির সহমর্মিতার ঘাটতি ছিল কি না।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, জয় শাহর জন্য সবচেয়ে কঠিন কাজ হলো বাংলাদেশ বোর্ডের সঙ্গে সরাসরি আলোচনায় বসে এমন একটি সমাধান খুঁজে বের করা, যাতে বাংলাদেশ দলকে কোনো চাপের মুখে পড়তে না হয়। একই সঙ্গে বিশ্বকাপের কাঠামো ও মর্যাদাও অক্ষুণ্ন রাখতে হবে। নিরাপত্তা নিয়ে সুস্পষ্ট নিশ্চয়তা, আরও পরিস্কার যোগাযোগ কিংবা ম্যাচ আয়োজনের ক্ষেত্রে নমনীয়তা দেখাতে হতে পারে আইসিসিকে। 

বিশ্বকাপে বাংলাদেশের খেলার গুরুত্ব আছে। দেশটিকে বাদ দেয়া মানেই আইনি ও রাজনৈতিক জটিলতা বাড়ানো। এমন সিদ্ধান্ত নিতে হলে আইসিসি বোর্ডের ভোটও প্রয়োজন হবে। এতে আইসিসি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিল; উভয়ের ভেতরের ভারসাম্য নড়বড়ে হয়ে যেতে পারে। পাশাপাশি ভবিষ্যৎ টুর্নামেন্টের জন্য এটি বিপজ্জনক নজিরও স্থাপন করবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়