শিরোনাম
◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২৬, ০৬:৩৯ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

তামিমকে নিয়ে বিসিবি পরিচালকের মন্তব্যে ক্রিকেটারদের সংগঠন কোয়াব এর তীব্র প্রতিবাদ

স্পোর্টস ডেস্ক : ভারতে বিশ্বকাপ খেলার ইস্যুতে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে তামিম বলেছিলেন, ‘আমাদের অর্থের প্রায় ৯০-৯৯ শতাংশ আইসিসি থেকে আসে। তাই সবকিছু চিন্তা করেই সিদ্ধান্ত নিতে হবে।’

এই লেখা ও তামিমের ছবি সংবলিত একটি ফটোকার্ড শেয়ার করে তাকে ভারতীয় দালাল হিসেবে উল্লেখ করেন নাজমুল। স্ট্যাটাসে লেখেন, ‘এইবার আরও একজন পরীক্ষিত ভারতীয় দালাল এর আত্মপ্রকাশ বাংলার জনগণ দুচোখ ভরে দেখলো।

যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব। এক বিবৃতিতে কোয়াব জানায়, বিষয়টি জানার পর তারা স্তব্ধ, বিস্মিত ও ক্ষুব্ধ। বিবৃতিতে বলা হয়, দেশের হয়ে ১৬ বছর প্রতিনিধিত্ব করা একজন ক্রিকেটারকে নিয়ে এমন মন্তব্য শুধু তামিম ইকবালের জন্য নয়, বরং বাংলাদেশের যে কোনো ক্রিকেটারের জন্যই অবমাননাকর।

কোয়াবের ভাষ্য, একজন দায়িত্বশীল বোর্ড কর্মকর্তা যখন পাবলিক প্ল্যাটফর্মে এ ধরনের মন্তব্য করেন, তখন তা বিসিবি কর্মকর্তাদের আচরণবিধি নিয়েও গুরুতর প্রশ্ন তোলে। ক্রিকেটের মতো একটি পেশাদার পরিবেশে এমন বক্তব্য পুরো ক্রিকেট সমাজের জন্যই অপমানজনক।

এই ঘটনায় বিসিবি সভাপতির কাছে ইতোমধ্যে আনুষ্ঠানিক প্রতিবাদলিপি পাঠিয়েছে কোয়াব। সেখানে সংশ্লিষ্ট বোর্ড পরিচালকের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার পাশাপাশি তাকে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়