শিরোনাম
◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২৫, ১১:১৫ রাত
আপডেট : ২৯ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বিজয় হাজারে ট্রফিতে রোহিত - কোহলির সেঞ্চুরি ও ইশানের ঝড়

স্পোর্টস ডেস্ক : ভারতের ঘরোয়া ক্রিকেটের ওয়ানডে টুর্নামেন্ট ‘বিজয় হাজারে ট্রফি’তে ফিরেছেন দুই মহাতারকা রোহিত শর্মা ও বিরাট কোহলি। আর ফেরার ম্যাচেই সেঞ্চুরি হাঁকিয়ে নিজেদের জাত চেনালেন তারা। 

বুধবার জয়পুরে সিকিমের বিপক্ষে মুম্বাইয়ের হয়ে মাঠে নেমে ৯৪ বলে ১৫৫ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন রোহিত শর্মা। সাত বছর পর এই টুর্নামেন্টে খেলতে নেমে ম্যাচ সেরার পুরস্কারও জিতে নিয়েছেন মুম্বাই অধিনায়ক।

তার ঝোড়ো ব্যাটিংয়ে সিকিমের ২৩৭ রানের লক্ষ্য মাত্র ৩০.৩ ওভারেই টপকে যায় মুম্বাই। অন্যদিকে দিল্লিতে অন্ধ্রপ্রদেশের বিপক্ষে ৮৩ বলে দুর্দান্ত এক সেঞ্চুরি উপহার দেন বিরাট কোহলি। ২০১০-১১ মৌসুমের পর এই প্রথম বিজয় হাজারে ট্রফিতে খেলতে নামলেন তিনি। এই ইনিংস খেলার পথেই লিস্ট-এ ক্রিকেটে ১৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন ৩৭ বছর বয়সী কোহলি।

কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে তিনি এই রেকর্ড গড়লেন। বিশ্ব ক্রিকেটে রিকি পন্টিং, কুমার সাঙ্গাকারা ও ভিভ রিচার্ডসদের মতো কিংবদন্তিদের পাশে লিস্ট-এ ক্রিকেটে ১৬ হাজারি ক্লাবের নবম সদস্য এখন কোহলি।

এদিকে আহমেদাবাদে কর্ণাটকের বিপক্ষে ঝোড়ো ব্যাটিং করে ওয়ানডে দলে ফেরার জোরালো দাবি জানিয়েছেন উইকেটকিপার-ব্যাটার ইশান কিষাণ। ঝাড়খণ্ডের হয়ে খেলতে নেমে মাত্র ৩৩ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি।

এটি লিস্ট-এ ক্রিকেটে কোনো ভারতীয়র দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। মাত্র এক বলের পার্থক্যে ইশান পিছিয়ে আছেন বিহারের সাকিবুল গনির কাছে, যিনি এদিনই অরুণাচল প্রদেশের বিপক্ষে ৩২ বলে সেঞ্চুরি করে নতুন রেকর্ড গড়েছেন।

দীর্ঘদিন পর বিজয় হাজারে ট্রফিতে তারকাদের এমন ফেরা ভারতের ঘরোয়া ক্রিকেটে নতুন উন্মাদনা সৃষ্টি করেছে। বিশেষ করে কোহলির রেকর্ড এবং ইশানের এই টর্নেডো ইনিংস আসন্ন আন্তর্জাতিক সূচির আগে নির্বাচকদের জন্য মধুর বিড়ম্বনা তৈরি করল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়