শিরোনাম
◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২৫, ১০:৪৬ রাত
আপডেট : ২৬ এপ্রিল, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একসঙ্গে ছয় বিদেশি ক্রিকেটারকে দলে নিল রংপুর

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৬ মৌসুম সামনে রেখে শক্তিশালী স্কোয়াড গঠনে বড় সিদ্ধান্ত নিয়েছে রংপুর রাইডার্স। আসন্ন আসরের জন্য বিদেশি খেলোয়াড় ক্যাটাগরি থেকে সরাসরি চুক্তিতে ছয়জন আন্তর্জাতিক মানের ক্রিকেটারকে দলে অন্তর্ভুক্ত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

এক আনুষ্ঠানিক ঘোষণায় রংপুর রাইডার্স কর্তৃপক্ষ জানিয়েছে, দলকে আরও ভারসাম্যপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতামূলক করে তুলতেই এই অভিজ্ঞ বিদেশি ক্রিকেটারদের সঙ্গে আগাম চুক্তি সম্পন্ন করা হয়েছে।

চুক্তিবদ্ধ ছয় বিদেশি ক্রিকেটারের মধ্যে পাকিস্তানের চারজন, একজন ইংল্যান্ডের এবং একজন ওয়েস্ট ইন্ডিজের। সরাসরি চুক্তিতে রংপুর রাইডার্সে যোগ দিচ্ছেন— ইংল্যান্ডের ডেভিড মালান, ওয়েস্ট ইন্ডিজের কাইল মায়ার্স এবং পাকিস্তানের খুশদিল শাহ, ইফতিখার আহমেদ, ফাহিম আশরাফ ও আকিফ জাভেদ।

ফ্র্যাঞ্চাইজির বিশ্বাস, এই ক্রিকেটারদের অন্তর্ভুক্তিতে দলের ব্যাটিং গভীরতা ও অলরাউন্ড সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে অভিজ্ঞতা ও ম্যাচ জেতানোর সামর্থ্য দলকে শিরোপার দৌড়ে এগিয়ে রাখবে বলে মনে করছে রংপুর।

কর্তৃপক্ষ আরও আশা প্রকাশ করেছে, নতুন বিদেশি তারকারা মাঠে নিজেদের সেরাটা তুলে ধরবেন এবং বিপিএল ২০২৬-এ রংপুর রাইডার্সের সমর্থকদের উপহার দেবেন উপভোগ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়