শিরোনাম
◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২৫, ১১:১৪ রাত
আপডেট : ০৮ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ব্রাজিলের বিরু‌দ্ধে ক্রিকেট সি‌রিজ জিত‌লো আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক : ফুটবলের ম‌তো উম্মাদনা আর্জেন্টিনা- ব্রা‌জি‌লের ক্রিকেটে তেমনটা দেখা যায় না। ত‌বে ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বীদের উড়িয়ে দিয়ে সিরিজ জিতেছে আর্জেন্টিনা।

৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে গিয়েছিল ব্রাজিল। তবে তাদের সফরটা সুখকর হয়নি। সিরিজে ২-০ ব্যবধানে হেরেছে ব্রাজিল। বাকি ৩ ম্যাচ বৃষ্টির কারণে হয়েছে পরিত্যক্ত।

রোববার একই দিনে মাঠে গড়ায় সিরিজের শেষ দুই ম্যাচ। আগেই একটি ম্যাচ জেতা আর্জেন্টিনা চতুর্থ ম্যাচেও তুলে নেয় জয়। বুয়েন্স আইরেসে চতুর্থ টি-টোয়েন্টিতে ব্রাজিলকে ৪৪ রানে হারায় আর্জেন্টিনা।

এদিন আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৩ রান তোলে স্বাগতিকরা। দলটির হয়ে ৪৬ রানের ইনিংস খেলেন টমাস রসসি। ১৪৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯৯ রানে গুটিয়ে যায় ব্রাজিল।

শেষ ম্যাচে আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৫০ রান তোলে আর্জেন্টিনা। এরপরই শুরু হয় বৃষ্টি। যার কারণে ব্যাটিংয়ে নামতে পারেনি ব্রাজিল। পরে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করে আম্পায়াররা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়