শিরোনাম
◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৫, ১০:৫৮ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান মুখোমুখি ১৫ ফেব্রুয়ারি

স্পোর্টস ডেস্ক : আইসিসি কিংবা এসিসির কোনো টুর্নামেন্ট মানেই ভারত-পাকিস্তান একই গ্রুপে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও তার ব্যতিক্রম হচ্ছে না।

 তবে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ইএসপিএন ক্রিকইনফো’ জানিয়েছে কলম্বোতে আগামী ১৫ ফেব্রুয়ারি হবে ভারত ও পাকিস্তান ম্যাচ। তারা আরও জানিয়েছে, ভারত ও পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে থাকছে যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস ও নামিবিয়া।

সবশেষ এশিয়া কাপে নানা বিতর্কের জন্ম দিয়েছে ভারত ও পাকিস্তান। হাত না মেলানো থেকে শুরু, এরপর মাঠ ও মাঠের বাইরে নানা ইস্যু। সব মিলিয়ে এশিয়া কাপের পর টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ দিয়ে একে অপরের মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল।

বিশ্বকাপে ৭ ফেব্রুয়ারী মুম্বাইয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে ভারত। এরপর ১২ ফেব্রুয়ারি দিল্লিতে নামিবিয়া, ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে পাকিস্তান এবং ১৮ ফেব্রুয়ারি আহমেদাবাদে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে দলটি। গ্রুপ পর্বে প্রতিদিন তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

এবারের বিশ্বকাপ হবে ভারত ও শ্রীলঙ্কায়। ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত চলবে বৈশ্বিক এ টুর্নামেন্ট। পূর্বের শর্ত অনুযায়ী পাকিস্তান ভারতের মাটিতে কোনো ম্যাচ খেলবে না।

আগের বিশ্বকাপের মতো এবারও ২০ দল ৪টি গ্রুপে ভাগ হবে। প্রতিটি গ্রুপ থেকে সেরা দুই দল যাবে সুপার এইটে। সেখান থেকে দুই গ্রুপের সেরা চার দল খেলবে সেমিফাইনালে, এরপর ফাইনাল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়