শিরোনাম
◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৫৩ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ব‌্যাটাররা ডু‌বি‌য়ে‌ছেন বাংলাদেশ‌কে: জা‌কের আ‌লি  

স্পোর্টস ডেস্ক : টাইগার বোলাররা নি‌জে‌দের কাজটা ঠিকঠাক মতোই করে‌ছেন। পাকিস্তানের ব্যাটারদের চোখে সরষে ফুল দেখিয়েছিলেন তাসকিন আহমেদ-রিশাদ হোসেনরা। আটকে রেখেছিলেন অল্পতেই। এতে বাংলাদেশের সমর্থকরা আশা দেখেছিলেন এশিয়া কাপের ফাইনালের। কিন্তু সেই আশার গুড়ে বালি ছিটিয়েছেন ব্যাটাররা।

সুপার ফো‌রে ১৩৬ রানের লক্ষ্যও পূরণ করতে পারেনি তাওহিদ হৃদয়-জাকের আলীরা। ৯ উইকেট হারিয়ে বাংলাদেশ তুলতে পেরেছে ১২৪ রান। হেরেছে ১১ রানের ব্যবধানে।

এমন সহজ ম্যাচও হাতছাড়া করার পর মাঠে ব্যাটাররাদের দুর্বলতা নিয়ে কথা বলতে কোনো রাখঢাক রাখেননি অধিনায়ক জাকের। ব্যাটিং ব্যর্থতাকেই তুলে ধরেছেন ম্যাচ হারের কারণ হিসেবে।

জাকের বলেন, বোলিং অনেক ভালো করেছি আমরা। কিন্তু গত দুইটা ম্যাচ আমরা ব্যাটিংয়ে ভালো করতে পারিনি। গত ম্যাচের মতো এ ম্যাচেও ব্যাটাররা ভালো করতে পারেনি।

বোলিংয়ে বেশ ভালো করেছে বাংলাদেশ। মাত্র ১৮ রান দিয়ে ২ উইকেট শিকার করেছেন রিশাদ। শেখ মেহেদির শিকারও সমান ২টি। রান একটু বেশি খরচ করলেও ৩ উইকেট গেছে তাসকিনের ঝুলিতে। ম্যাচ শেষে তাই বোলারদের প্রশংসা করতে ভোলেননি জাকের।

জাকের বলেন, অবশ্যই আমাদের বোলাররা ভালো করেছে। রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান সবাই ভালো করেছে।

এবারের এশিয়া কাপে বাংলাদেশের একমাত্র পাওয়া সাইফ হাসান। সুযোগ পেয়ে সেটিকে কাজে লাগিয়েছেন তিনি। জাকেরের মুখে প্রশংসা ঝরেছে সাইফের জন্য–‘ব্যাটিংয়ে সাইফ হাসান পুরো টুর্নামেন্টেই ভালো করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়