শিরোনাম
◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৫, ০৭:১৯ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ মুজিব দেশকে পাকিস্তানের বদলে ভারত বানিয়েছিল: রাশেদ প্রধান

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, স্বাধীন বাংলাদেশের প্রথম রাজবন্দী মেজর জলিল। তার অপরাধ তিনি হিন্দুস্তানের লুটেরা সেনাবাহিনীকে বাংলার সম্পদ লুটপাটে বাধা প্রদান করেছিলেন। সদ্য স্বাধীন দেশের একজন সেক্টর কমান্ডারকে গ্রেফতার করতে তৎকালীন মুজিব সরকারকে দ্বিধা করতে হয় নাই কারণ শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা চায় নাই। শেখ মুজিব দেশকে পাকিস্তানের বদলে ভারত বানিয়েছিল।

রাশেদ প্রধান বলেন, মুক্তিযুদ্ধের সকল সেক্টর কমান্ডারকে বীর উত্তম খেতাব প্রদান করা হয়েছে একমাত্র মেজর জলিল ব্যতীত। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করায় মুজিব সরকার মেজর জলিলকে বঞ্চিত করেছিলো। দুঃখের বিষয় আরেক সেক্টর কমান্ডার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় এসেও মেজর জলিলকে প্রাপ্য সম্মান বুঝিয়ে দেয় নাই। হুসেইন মো: এরশাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মুক্তিযুদ্ধের চেতনা বিক্রিকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা এমনকি অন্তর্বর্তী সরকার, কেউ মেজর জলিলকে তার প্রাপ্য সম্মান দেয় নাই।

জাগপা মুখপাত্র বলেন, মেজর জলিলের প্রতিবাদী কণ্ঠস্বর আমাদের ধারণ করতে হবে। ভারতীয় আধিপত্যবাদকে কবর দিতে হবে। আগামীতে কেউ হিন্দুস্তানের গোলামী করতে চাইলে তাঁকে রুখে দিতে হবে।

আজ ১৯ নভেম্বর সকাল ১১ টায় মিরপুর বুদ্ধিজীবী গোরস্থানে মেজর এম এ জলিলের কবরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া শেষে তিনি এসব কথা বলেন।

এসময় আরও উপস্থিত ছিলেন জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাংঠনিক সম্পাদক ওলিউল আনোয়ার, শ্রমিক জাগপা সভাপতি মনোয়ার হোসেন, ঢাকা মহানগর যুগ্ন আহ্বায়ক মো: সাজু মিয়া প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়