শিরোনাম
◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৬, ০২:১৮ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খাদ্য মজুত বাড়াতে বোরো ধান সংগ্রহ শুরু করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী ৩ মে থেকে সরকার বোরো ধান সংগ্রহ শুরু করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ।

তিনি আরও জানান, ৩১ আগস্ট পর্যন্ত বোরো ধানের প্রকিউরমেন্ট চলবে। একই সময়ে গম সংগ্রহ করা হবে।

আজ বুধবার দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘চালের প্রকিউরমেন্ট আমরা ১৫ মে থেকে শুরু করব, এটাও ৩১ আগস্ট পর্যন্ত চলবে। এর পরে যদি সময় বৃদ্ধি করতে হয়, আমরা সভা ডেকে নির্ধারণ করতে পারবো।’


তিনি জানান, সরকার বোরো ধান কেজি প্রতি ৩৬ টাকা, সেদ্ধ চাল ৪৯ টাকা, আতব চাল ৪৮ টাকা, গম ৩৬ টাকা ক্রয় মূল্য নির্ধারণ করেছে।

‘চলতি বছরে বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ৫ লাখ মেট্রিক টন, সেদ্ধ চাল ১২ লাখ মেট্রিক টন, আতব চাল ১ লাখ মেট্রিক টন ও গম ৫০ হাজার মেট্রিক টন নির্ধারণ করা হয়েছে,’ যোগ করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গমের ক্ষেত্রে আমরা সফলভাবে কিনতে পারি না, কারণ ধারণা করা হয় আমাদের আভ্যন্তরীণ উৎপাদন ৮ থেকে ১০ লাখ মেট্রিক টনের মতো। প্রকিউরমেন্টের ক্ষেত্রে আমরা তেমন কোনো সাড়া পাইনি। কৃষকরা আমাদের কাছে বিক্রি করতে আসে না। আমাদের অভিজ্ঞতা অনুসারে, যা আমদানি হয় সেই হিসাবে অ্যাসেসমেন্টটা করা হয় যে, বাংলাদেশে গমের মোট চাহিদা ৮০ লাখ মেট্রিক টন। আভ্যন্তরীণ উৎপাদনটা বাদ দিয়ে প্রায় ৭০-৭২ লাখ মেট্রিক টনই আমরা নেব।’


‘এর মধ্যে সরকার ৮ লাখ মেট্রিক টনের মতো আমদানি করে। সেটা জি-টু-জি (সরকার-টু-সরকার) এবং কোনো কোনো সময় ওপেন টেন্ডার মেথডেও (ওটিএম) করে। বাকিটা আমাদের নিরাপত্তা মজুত, এই পর্যন্ত জাতীয় ভিত্তিতে আমাদের ধারণ ক্ষমতা, সংরক্ষণ যেভাবে করি, সেটার ওপর ভিত্তিতে করা হয়েছে ১৩ লাখ মেট্রিক টন। এটা আমাদের নিরাপত্তা মজুত, সব সময় এই মজুতটা থাকতেই হবে। এর বাইরেও আমরা মজুত রাখি। বর্তমানে আমাদের ১৮ লাখ মেট্রিক টন মজুত আছে,’ বলেন তিনি।

চলতি বছর চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা বাড়ানো হবে জানিয়ে সালাহউদ্দিন বলেন, ‘আমাদের লক্ষ্যমাত্রা ২৪-২৫ লাখ মেট্রিক টন। আমাদের এখন মজুদ আছে ১৭-১৮ লাখ মেট্রিক টন। এখন আমরা ৫ লাখ মেট্রিক টন বোরো মৌসুমে প্রকিউর করব। চাহিদা অনুসারে, সময় অনুসারে, পরিবেশ-পরিস্থিতি অনুসারে আমরা সেটা বৃদ্ধি করতে পারবো।’

‘গমের ক্ষেত্রে যেহেতু আমাদের অভিজ্ঞতা ভালো নয়। সেটা অনেকটা আমদানি নির্ভর,’ যোগ করেন তিনি।

চাল আমদানির কোনো পরিকল্পনা সরকারের আছে কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের জাতীয় চাহিদা ৪ কোটি ২৪ লাখ মেট্রিক টন। আমাদের যে উৎপাদন, সেটা কাছাকাছি। আমাদের ঘাটতি নেই। এই বছর মৌসুম ভালো, এবং আমাদের আবহাওয়া প্রতিবেদন অনুসারে এখনো পর্যন্ত দুর্যোগের কোনো সম্ভাবনা নেই। সেই হিসাবে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদন হবে বলে আমরা আশা করছি।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়