শিরোনাম
◈ ব্যাংকিংয়ে কড়াকড়ি, ক্যাশলেস অর্থনীতির পথে নতুন চ্যালেঞ্জ ◈ বিশ্বকাপের ক‌য়েক ঘণ্টা আগেই ফিফা সভাপতির বিরুদ্ধে ফ্রা‌ন্সের আদাল‌তে মামলা করলেন মি‌শেল প্লাতিনি ◈ শুধু মাতৃভূমি নয়, বিশ্বশান্তির জন্যও কাজ করছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ব্যভিচার ও প্রতারণার মামলায় খালাস পেলেন নাসির হোসেন ও তামিমা ◈ এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাইবার আইনে নতুন শাস্তির বিধান ◈ প্রতিবাদ: বিশ্বকাপ ফুটবলে ইরানী খে‌লোয়াড়‌দের জার্সিতে লেখা #168! লজ্জায় মুখ ঢাকবে আমেরিকা  ◈ বাজেটে স্বস্তি ও চ্যালেঞ্জ দুটোই, করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৩.৭৫ লাখ টাকা ◈ ময়মনসিংহে ট্রেন লাইনচ্যুত, ঢাকা-জামালপুর রুটে চলাচল বন্ধ ◈ বিশ্বকা‌পের শেষ প্রস্তু‌তি ম‌্যা‌চে আইসল‌্যান্ড‌কে ৩-০ গো‌লে হারা‌লো আ‌র্জেন্টিনা, মাঠে ফি‌রেই মেসির গোল ◈ বাজুসের নতুন ঘোষণা, দেশের বাজারে কমলো স্বর্ণের দাম

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২৬ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নামফলক ও সাইনবোর্ড বাংলায় লেখা বাধ্যতামূলক: ডিএসসিসি

ব্যবসা প্রতিষ্ঠানসহ সব ধরনের প্রতিষ্ঠানের নামফলক, সাইনবোর্ড ও ডিজিটাল বিজ্ঞাপনফলকে বাংলা ভাষা ব্যবহারের নির্দেশ দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিএসসিসির আওতাধীন এলাকায় অবস্থিত সব উপযুক্ত প্রতিষ্ঠানের নামফলক, সাইনবোর্ড ও বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন বাংলায় লেখা বাধ্যতামূলক। সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন নিশ্চিত করতে মহামান্য হাইকোর্ট বিভাগ কর্তৃক প্রদত্ত আদেশ অনুযায়ী এই নির্দেশনা কার্যকর করা হচ্ছে। তবে দূতাবাস, বিদেশি সংস্থা ও সংশ্লিষ্ট কিছু ক্ষেত্র এ নির্দেশনার বাইরে থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি অনেক প্রতিষ্ঠান ইংরেজি বা অন্যান্য ভাষায় নামফলক ও সাইনবোর্ড ব্যবহার করছে, যা আদালতের নির্দেশনার পরিপন্থী। তাই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দ্রুত বাংলা ভাষায় নামফলক ও বিজ্ঞাপন প্রতিস্থাপনের অনুরোধ জানানো হয়েছে।

ডিএসসিসি সতর্ক করে জানিয়েছে, নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়