শিরোনাম
◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে ◈ আইসিসি শাস্তি দি‌লো নাহিদ রানা‌কে ◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত ◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:২০ রাত
আপডেট : ১০ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিরোধীদলীয় চিফ হুইপ হলেন নাহিদ ইসলাম: চিফ হুইফ ও হুইপের কাজ কী

 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মনোনীত করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ শেষে এনসিপির সংসদীয় দলের সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এনসিপির উচ্চপর্যায়ের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। 

বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির।  

চিফ হুইপ ও হুইপের দায়িত্ব কী?

সংসদীয় গণতন্ত্রে চিফ হুইপ ও হুইপদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিফ হুইপ ও হুইপের প্রধান কাজ সংসদে দলীয় শৃঙ্খলা রক্ষা করা। রাষ্ট্রপতির আদেশ (The Bangladesh (Whips Order, 1972) এবং কার্যপ্রণালি বিধি অনুযায়ী তাদের প্রধান কাজগুলো হলো— 

দলীয় শৃঙ্খলা: সংসদে নিজ দলের সংসদ সদস্যদের মধ্যে শৃঙ্খলা রক্ষা করা এবং দলের নীতি ও নির্দেশনার (হুইপ) প্রতিফলন নিশ্চিত করা। 

উপস্থিতি নিশ্চিত করা: সংসদ অধিবেশনে নিজ দলের সদস্যদের উপস্থিতি নিশ্চিত করা এবং কোরাম সংকটের আশঙ্কা হলে সদস্যদের সংসদ কক্ষে ফিরিয়ে আনা। 

ভোটের সমন্বয়: সংসদে কোনও গুরুত্বপূর্ণ বিল বা প্রস্তাবের ওপর ভোট হলে স্ব-স্ব পক্ষের সদস্যদের উপস্থিত রেখে দলের পক্ষে ভোট নিশ্চিত করা। 

তথ্য সরবরাহ: সংসদ সদস্যদের সংসদীয় কার্যক্রম সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য প্রদান এবং প্রতিটি বৈঠকের কার্যসূচি ঠিক করা। 

পদমর্যাদা ও সুযোগ-সুবিধা 

আইন অনুযায়ী চিফ হুইপ এবং হুইপদের বিশেষ পদমর্যাদা ও রাষ্ট্রীয় সুবিধা প্রদান করা হয়।

চিফ হুইপ: তিনি একজন পূর্ণ মন্ত্রীর সমপরিমাণ বেতন, ভাতা এবং অন্যান্য প্রটোকল সুবিধা পান। এছাড়া তিনি নিজের পছন্দমতো একজন একান্ত সহকারী (পিএস) ও অফিস সহকারী রাখার অধিকার পান। 

হুইপ: হুইপরা প্রতিমন্ত্রীর পদমর্যাদাসম্পন্ন হন এবং তাদের সমপরিমাণ বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা ভোগ করেন। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়