শিরোনাম
◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে ◈ আইসিসি শাস্তি দি‌লো নাহিদ রানা‌কে ◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত ◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:০৪ বিকাল
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তারেক রহমানের সঙ্গে নতুন মন্ত্রিপরিষদ সচিবের সাক্ষাৎ, আলোচনা হলো কী নিয়ে?

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন নতুন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে গুলশান কার্যালয়ে বিএনপি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

পরে সাংবাদিকদের তিনি বলেন, ভাবী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আগামীকালের শপথ অনুষ্ঠানের বিষয়াদি নিয়ে আলোচনা করেছি। তারা তাদের খুটিনাটি কিছু বিষয়ের চাহিদা দিয়েছেন যা গ্রহণ করা হয়েছে।

নাসিমুল গণি বলেন, সংসদের শপথ কক্ষে সংসদ সদস্যদের এবং মন্ত্রীদের শপথ হবে দক্ষিণ প্লাজায়।
 
সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথের বিষয়ে তাদের কাছ থেকে (বিএনপি/রাজনৈতিক দল) জানতে হবে বলে জানান তিনি।
স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণিকে সোমবার মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে সনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে ড. নাসিমুল গণি স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করছিলেন।
 
এর আগে গত ১৪ ফেব্রুয়ারি চুক্তিতে থাকা মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তি বাতিল করা হয়। এ পদে নতুন দায়িত্ব পান প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। তাকে নিজ দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত এই দায়িত্ব দেয়া হয়। আজ এ পদে নিয়োগ পেলেন ড. নাসিমুল গনি। উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়