শিরোনাম
◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে ◈ আইসিসি শাস্তি দি‌লো নাহিদ রানা‌কে ◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত ◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:২৫ দুপুর
আপডেট : ১০ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন মন্ত্রিসভার শপথে মোদিকে দাওয়াত দেওয়া হয়নি: সৈয়দা রিজওয়ানা

নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দাওয়াত দেওয়া হয়নি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) সাংবাদিকদের এ কথা জানিয়েছেন তিনি। 

সৈয়দা রিজওয়ানা বলেছেন, নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে সরকারের পক্ষ থেকে ভারতের রাষ্ট্রপ্রধানকে দাওয়াত দেয়া হয়নি।  ভারতের কোনো মিডিয়া এটা বলে থাকলে তা সঠিক নয়।

তিনি আরও বলেন, শুধুমাত্র সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে দাওয়াত পেয়েছে।

মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে নরেন্দ্র মোদি আসলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যাবে কি-না, তা ভেবে দেখা হবে বলে জানিয়েছিলেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে সৈয়দা রিজওয়ানা বলেন, ভারতের প্রধানমন্ত্রী নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে আসলে এনসিপি যাবে কি-না এটা এনসিপি কেন বলেছে, সেটা তাদের বিষয়। এ নিয়ে সরকারের পক্ষ থেকে কিছু বলার নেই। কারণ সরকার ভারতের প্রধানমন্ত্রীকে আসার দাওয়াত দেয়নি। উৎস: নিউজ24

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়