শিরোনাম
◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে ◈ আইসিসি শাস্তি দি‌লো নাহিদ রানা‌কে ◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত ◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:০৮ বিকাল
আপডেট : ২৬ এপ্রিল, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবরার ফাহাদের জন্মদিনে ভোট, যে বার্তা দিলেন ফারুকী

ভোট দিয়ে উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে নিয়ে আজ সকালে বনানী বিদ্যানিকেতন কেন্দ্রে ভোট দিয়েছেন তিনি। ভোটকেন্দ্র থেকে ফিরে ফেসবুকে তিনি স্মরণ করিয়ে দিলেন, আবরার ফাহাদের জন্মদিনে ভোট যেন এক অন্য অর্থ বহন করে।

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হাতে নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের আজ জন্মদিন। সে কথা স্মরণ করিয়ে দিয়ে মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, ‘আজ একটি বিশেষ দিনে লেখা হচ্ছে ইতিহাস, যা আমরা টেরই পাইনি। আজ (১২ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার আবরার ফাহাদের জন্মদিন, আর আনন্দ ও রোমাঞ্চকর অনুভূতির মধ্যদিয়ে বাংলাদেশের বিপুল সংখ্যক ভোটার ভোট দিতে যাচ্ছেন।’

ফারুকী লিখেছেন, ‘এই নির্বাচন কেবল দেশ পরিচালনার জন্য একটি দলকে নির্বাচিত করবে না। আরও অনেক কিছুর পাশাপাশি, দিনটিকে এমন একটি দিন হিসেবে দেখা হবে, যখন বাংলাদেশিরা আনুষ্ঠানিকভাবে তাদের দেশের মালিকানা ফিরে পাবে, সেও আবরার ফাহাদের জন্মদিনে। ঘটনাটি নিছক কাকতালীয়, কিন্তু স্বর্গে এর স্ক্রিপ্ট লেখা হয়েছে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে যখন সারা দেশে ভোটের উৎসব, তখন সেই আমেজে শামিল হয়েছেন বিনোদন অঙ্গনের তারকারাও। ঢাকার বিভিন্ন ভোটকেন্দ্রের পাশাপাশি সারা দেশের বেশ কিছু জায়গায় ভোট দিয়েছেন শিল্পী ও তারকারা।

২০১৯ সালের ৬ অক্টোবর দিবাগত রাতে বুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগের একদল নেতা-কর্মীর নির্যাতনে নিহত হন আবরার ফাহাদ। বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন ফাহাদ।

২০২৪ সালের ১০ নভেম্বর অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন চলচ্চিত্রকার মোস্তফা সরয়ার ফারুকী। সরকারের ১৯ মাসে নানান রকম দায়িত্ব পালন করে প্রশংসার পাশাপাশি সমালোচনার শিকার হন এই চলচ্চিত্র ব্যক্তিত্ব। উৎস: জাগোনিউজ24

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়