শিরোনাম
◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা ◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে ◈ বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য দিয়ে আমাকে ব্ল্যাকমেল করতে চেয়েছিল এপস্টেইন: বিল গেটস ◈ ব্রাজিলকে হালকাভাবে নিলে ভুগতে হবে, বিশ্বকাপে নামার আগে মিডফিল্ডার ব্রুনোর হুম‌কি ◈ পা‌কিস্তা‌নের সা‌বেক ক্রিকেটার বা‌সিত আ‌লি বল‌লেন, বাংলাদেশ এশিয়ার দ্বিতীয় সেরা দল ◈ প্রশ্ন ছাড়াই কালো টাকা সাদা করার সুযোগ, আসছে নতুন বিধান ◈ প্রতিকূলতা জয় করে দৃশ্যমান বামনী ক্লোজার বাঁধ, উপকৃত হবেন ৯ লাখ মানুষ

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৬, ০৬:৫০ বিকাল
আপডেট : ০৯ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মন্ত্রীদের জন্য ৯০৩০ বর্গফুটের ফ্ল্যাট বানানোর প্রকল্প অনুমোদন করেনি সরকার

মন্ত্রীদের জন্য ৯০৩০ বর্গফুটের ফ্ল্যাট বানানোর কোনো প্রকল্প সরকার অনুমোদন করেনি বলে জানিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। গণমাধ্যমে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আলমগীর হোসেনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।  

‘মন্ত্রীদের জন্য ৯০৩০ বর্গফুটের ফ্ল্যাট বানাবে সরকার, সুইমিংপুলসহ আরও কী কী থাকছে’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদে পাঠানো ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি একটি দৈনিকে ‘মন্ত্রীদের জন্য ৯০৩০ বর্গফুটের ফ্ল্যাট বানাবে সরকার, সুইমিংপুলসহ আরও কী কী থাকছে’ প্রতিবেদনটি সম্পূর্ণ ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও অসত্য। উক্ত প্রতিবেদনে যেসব পরিকল্পনা বা সিদ্ধান্তের কথা উল্লেখ করা হয়েছে, সরকার এ ধরনের কোনো প্রকল্প অনুমোদন করেনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রকৃত তথ্য হচ্ছে গণপূর্ত অধিদপ্তর কর্তৃক এরুপ একটি প্রস্তাবনা করা হলেও মন্ত্রণালয়য় থেকে প্রকল্পটি বিবেচিত হয়নি। এ ধরনের প্রতিবেদন প্রকাশ জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। ভবিষ্যতে এই ধরনের তথ্যবিকৃত প্রতিবেদন না করার জন্য অনুরোধ করা যাচ্ছে।  উৎস: চ্যানেল২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়