শিরোনাম
◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে ◈ পানি সংকটে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র, বন্ধ ৩ ইউনিট ◈ ব্রাজিলকে হালকাভাবে নিলে ভুগতে হবে, বিশ্বকাপে নামার আগে মিডফিল্ডার ব্রুনোর হুম‌কি ◈ পা‌কিস্তা‌নের সা‌বেক ক্রিকেটার বা‌সিত আ‌লি বল‌লেন, বাংলাদেশ এশিয়ার দ্বিতীয় সেরা দল ◈ প্রশ্ন ছাড়াই কালো টাকা সাদা করার সুযোগ, আসছে নতুন বিধান ◈ প্রতিকূলতা জয় করে দৃশ্যমান বামনী ক্লোজার বাঁধ, উপকৃত হবেন ৯ লাখ মানুষ ◈ জুলাই থেকেই আংশিক বাস্তবায়ন হতে পারে নতুন পে-স্কেল, বাজেটে নেই আলাদা বরাদ্দ ◈ অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ইতিহাস গড়া বাজেট, লক্ষ্য প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা ◈ ৪৮ দলের মহারণ, আজ পর্দা উঠছে বিশ্বকাপের

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৬, ০৭:৪৭ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেসরকারি ব্যাংকের কর্মকর্তারা ভোটগ্রহণ কর্মকর্তা নয়, বিএনপিকে জানাল ইসি

মনিরুল ইসলাম : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণে বেসরকারি ইসলামী ব্যাংক, সম্প্রতি একীভূত হওয়া পাঁচ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন দলীয় পরিচিতিধারী ব্যক্তিদের ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে নিয়োগ না করার বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) তাদের অবস্থান স্পষ্ট করে বিএনপি জানিয়েছে সংস্থাটি।

সোমবার বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে পাঠানো এ সংক্রান্ত চিঠি থেকে বিষয়টি জানা যায়। গত ১৭ জানুয়ারি বিএনপির চিঠির প্রেক্ষিতে এ বিষয়ে অবস্থান স্পষ্ট করে দলটিকে চিঠি দেয় সংস্থাটি।

এতে বলা হয়েছে,নির্বাচন কমিশন সচিবালয় গত ১০ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রস্তুতকৃত ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল হতে বেসরকারি ব্যাংকে কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের বাদ দিয়ে প্যানেল প্রস্তুতের জন্য সকল জেলা নির্বাচন অফিসারদের নির্দেশনা প্রদান করা হয়। উক্ত পত্রে আরো উল্লেখ করা হয় যে, তবে ভোটগ্রহণের জন্য পর্যাপ্ত সংখ্যক ভোটগ্রহণ কর্মকর্তা পাওয়া না গেলে বেসরকারী ব্যাংকের কর্মকর্তা/কর্মচারীদের প্রয়োজনীয় যাচাই বাছাই করে নিয়োগ করা যাবে। উল্লিখিত পত্রের নির্দেশনার আলোকে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের নিয়োগ চূড়ান্তকরণের জন্য সকল রিটার্নিং অফিসারগণকে ২৬ জানুয়ারি নির্দেশনা প্রদান করা হয়েছে। উল্লিখিত বিষয়টি সদয় অবগতির জন্য নির্দেশিত হয়ে জানানো হলো।

আগামী ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণ সম্পন্ন করবে নির্বাচন কমিশন (ইসি)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়