শিরোনাম
◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে ◈ আইসিসি শাস্তি দি‌লো নাহিদ রানা‌কে ◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত ◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২৬, ১১:৩২ রাত
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাঁচ ধাপ উন্নতি, ৩৭ দেশে ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ বাংলাদেশিদের

বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে পাঁচ ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত ২০২৬ সালের বৈশ্বিক পাসপোর্ট র‍্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান এখন ৯৫তম। নতুন এই সূচক অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়াই বিশ্বের ৩৭টি দেশে ভ্রমণ করতে পারবেন।

হেনলি সূচকের প্রতিবেদনে বলা হয়, ভিসামুক্ত প্রবেশাধিকার বলতে কোনো দেশে আগাম ভিসা ছাড়া যাত্রা, অন-অ্যারাইভাল ভিসা কিংবা ই-ভিসার সুযোগকে বোঝানো হয়েছে।

শীর্ষ পাসপোর্টে এশিয়ার আধিপত্য

চলতি বছরও সূচকের শীর্ষ তিনটি অবস্থান দখল করেছে এশিয়ার দেশগুলো। তালিকার এক নম্বরে রয়েছে সিঙ্গাপুর, যার নাগরিকরা বিশ্বের ২২৭টি দেশ ও অঞ্চলের মধ্যে ১৯২টিতে ভিসা ছাড়াই যেতে পারেন। যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া, যাদের নাগরিকরা ভিসামুক্তভাবে ১৮৮টি গন্তব্যে ভ্রমণ করতে পারেন।

একই স্কোর পাওয়া দেশগুলোকে হেনলি সূচকে একই অবস্থানে রাখা হয়। সে অনুযায়ী, ডেনমার্ক, লুক্সেমবার্গ, স্পেন, সুইডেন ও সুইজারল্যান্ড যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছে। এসব দেশের নাগরিকরা ১৮৬টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার পান।

চতুর্থ স্থানে রয়েছে অস্ট্রিয়া, বেলজিয়াম, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, আয়ারল্যান্ড, ইতালি, নেদারল্যান্ডস ও নরওয়ে—যাদের স্কোর ১৮৫। পঞ্চম স্থানে রয়েছে হাঙ্গেরি, পর্তুগাল, স্লোভাকিয়া, স্লোভেনিয়া ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই), স্কোর ১৮৪।

বাংলাদেশিদের জন্য ভিসামুক্ত বা সহজ ভিসার দেশ

হেনলি সূচক অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন, সেগুলোর মধ্যে রয়েছে—
বাহামা, বার্বাডোজ, ভুটান, বলিভিয়া, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, বুরুন্ডি, কম্বোডিয়া, কেপ ভার্দে, কোমোরো আইল্যান্ডস, কুক আইল্যান্ডস, জিবুতি, ডমিনিকা, ফিজি, গ্রেনাডা, গিনি-বিসাউ, হাইতি, জ্যামাইকা, কেনিয়া, কিরিবাতি, মাদাগাস্কার ও মালদ্বীপ।

এছাড়াও তালিকায় রয়েছে মাইক্রোনেশিয়া, মন্তসেররাত, মোজাম্বিক, নেপাল, নুউয়ে, রুয়ান্ডা, সামোয়া, সেশেলস, সিয়েরা লিওন, শ্রীলঙ্কা, সেইন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনস, গাম্বিয়া, তিমুর-লেস্তে, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, টুভ্যালু ও ভানুয়াতু।

এর মধ্যে কয়েকটি দেশে অন-অ্যারাইভাল ভিসা, আবার কিছু দেশের ক্ষেত্রে ই-ভিসা নেওয়ার সুযোগ রয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়