শিরোনাম
◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে ◈ আইসিসি শাস্তি দি‌লো নাহিদ রানা‌কে ◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত ◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২৬, ১২:০৪ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেসবুক লাইভে পুলিশের সঙ্গে উগ্র আচরণ ও বাইকের কাগজ দেখতে চাওয়া সেই সাগর হালদারকে গ্রেফতার করেছে সিটিটিসি

গ্রেফতার সাগর হালদার | ছবি- সিটিটিসি

কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টের সঙ্গে দুর্ব্যবহার, সরকারি কাজে বাধা প্রদান এবং পরবর্তীতে ফেসবুক লাইভে এসে পুলিশের নামে অপপ্রচার ও পুলিশ সার্জেন্টকে হুমকির অভিযোগে সাগর হালদার নামে একজনকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

সোমবার (১২ জানুয়ারি) সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ডিজিটাল ফরেনসিক টিম অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সিটিটিসি সূত্রে জানা যায়, শুক্রবার (৯ জানুয়ারি) সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে ট্রাফিক মতিঝিল জোনের দায়িত্বরত সার্জেন্ট মতিঝিল এলাকায় দায়িত্ব পালনকালে একটি গাড়িকে থামার সিগন্যাল দেন। গাড়িটি থামানোর পর চালকের আসনে থাকা গাড়ির মালিক সাগর হালদার দাবি করেন, তার ট্যাক্স টোকেনের মেয়াদ শেষ হয়েছে এবং কাগজপত্র হালনাগাদ করার জন্য সে ব্যাংকে টাকা জমা দিয়েছে।

সার্জেন্ট তাৎক্ষণিকভাবে অনলাইনে তথ্য যাচাই করে দেখতে পান যে, তার দাবিটি সঠিক নয়। গাড়িটির কাগজের মেয়াদ ২০২৩ সালের ডিসেম্বর মাসে শেষ হয়েছে এবং সরকারি ভ্যাট-ট্যাক্স বাবদ তার কাছে পাওনার পরিমাণ ১ লাখ ২ হাজার পাঁচশত উনিশ টাকা।

সম্পূর্ণ মিথ্যা তথ্য প্রদান ও দীর্ঘদিনের বকেয়া থাকায় সার্জেন্ট সড়ক পরিবহন আইনে একটি মামলা প্রদান করেন। মামলা দেয়ার পর সাগর হালদার উগ্র আচরণ শুরু করে। সে নিজেকে ‘হালদার গ্রুপ’-এর চেয়ারম্যান দাবি করে দম্ভোক্তি প্রকাশ করে এবং সাধারণ মানুষ জড়ো করে মব সৃষ্টি করে।

ঘটনা শেষে সাগর হালদার ফেসবুক লাইভে এসে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে নানা ধরনের মিথ্যাচার করে এবং সার্জেন্টকে বিভিন্ন প্রকার হুমকি প্রদান করে। বিষয়টি নজরে আসার পর সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ডিজিটাল ফরেনসিক টিম অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়