শিরোনাম
◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে ◈ আইসিসি শাস্তি দি‌লো নাহিদ রানা‌কে ◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত ◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২৬, ০৭:৩৪ বিকাল
আপডেট : ০৮ এপ্রিল, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গ্যাস সরবরাহ নিয়ে গ্রাহকদের জন্য বড় দুঃসংবাদ

নোঙরের আঘাতে তুরাগ নদীর নিচে স্থাপিত একটি গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ার পর মেরামতকাজ চলাকালে পাইপে পানি ঢুকে পড়ায় রাজধানীতে গ্যাস সংকট আরও প্রকট হয়ে উঠেছে। শীতকালীন গ্যাস সংকটের মধ্যেই নতুন এই সমস্যায় চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, আমিনবাজার এলাকায় তুরাগ নদীর তলদেশে অবস্থিত বিতরণ গ্যাস পাইপলাইনে একটি মালবাহী ট্রলারের নোঙরের আঘাতে ক্ষতি হয়। এর পরিপ্রেক্ষিতে বুধবার থেকে গ্যাসের চাপ কমিয়ে মেরামতকাজ শুরু করা হয়।

আজ শুক্রবার (৯ জানুয়ারি) তিতাস গ্যাস এক বিজ্ঞপ্তিতে জানায়, সমস্যার সমাধানে তাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

পাইপলাইন লিকেজের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে গাবতলী থেকে আসাদগেট, মোহাম্মদপুর, বসিলা, লালমাটিয়া, ধানমন্ডি ও আশপাশের এলাকাগুলোতে। বুধবার থেকেই এসব এলাকায় গ্যাসের চাপ কমে যেতে থাকে। ছুটির দিনে পরিস্থিতি আরও অবনতির দিকে যাওয়ায় গ্রাহকদের দুর্ভোগ বেড়েছে।

মোহাম্মদপুরের বাসিন্দা মো. শাহজাহান বলেন, রাতে কিছুটা গ্যাস থাকলেও আজ সারাদিন চুলায় গ্যাস নেই। বাধ্য হয়ে বাইরে থেকে খাবার কিনে আনতে হয়েছে।

ধানমন্ডির বাসিন্দা শাহাদাত হোসেন বলেন, চুলায় গ্যাস নেই বললেই চলে। উপায় না পেয়ে ইলেকট্রিক চুলায় রান্না করেছি। উৎস: নিউজ২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়