শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ২২ মে, ২০২৬, ১২:৫৭ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টানা পাঁচ জয়ে রেকর্ড বাংলাদেশি বংশোদ্ভূত সিনেটর শেখ রহমানের: জর্জিয়া স্টেট সিনেট নির্বাচন

জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে টানা পঞ্চমবারের মতো জয় পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন আইনপ্রণেতা শেখ রহমান। ডেমোক্রেটিক দলের অভ্যন্তরীণ এই প্রাইমারি নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বী রবিন এমিলিয়া ম্যাককয়কে পরাজিত করে নিজের আসনটি ধরে রেখেছেন।

স্থানীয় সময় বুধবার প্রকাশিত চূড়ান্ত ফলাফল অনুযায়ী, শেখ রহমান শতকরা ৫৪.৪৯ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হন।

এবারের নির্বাচনী প্রচারণায় শেখ রহমান মূলত কর্মজীবী পরিবারের অধিকার রক্ষা, মানসম্মত শিক্ষার প্রসার, স্বাস্থ্যসেবার সহজলভ্যতা এবং নতুন অর্থনৈতিক সুযোগ সৃষ্টির ওপর জোর দিয়েছিলেন।

এই বিজয়ের পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্তে বসবাসরত বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির সদস্যরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন। প্রবাসীদের মতে, এই জয় মার্কিন রাজনীতিতে অভিবাসীদের প্রতিনিধিত্ব ও অধিকার আদায়ের লড়াইয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক।

নির্বাচনে জয়লাভের পর শেখ রহমান তাঁর নির্বাচনী এলাকার সব সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং বৈচিত্র্যময় জনগোষ্ঠীর অধিকার রক্ষায় নিরলসভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

শেখ রহমান ২০১৯ সাল থেকে জর্জিয়ার ৫ নম্বর স্টেট সিনেট ডিস্ট্রিক্টের প্রতিনিধিত্ব করে আসছেন। সে সময় প্রথম মুসলিম এবং প্রথম বাংলাদেশি-আমেরিকান হিসেবে জর্জিয়া স্টেট সিনেটর নির্বাচিত হয়ে তিনি ইতিহাস সৃষ্টি করেছিলেন।

বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার সরারচর গ্রামে জন্ম নেওয়া শেখ রহমান ১৯৮১ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।

সেখানে নর্থ ক্যারোলাইনার সেন্ট্রাল পিডমন্ট কমিউনিটি কলেজ থেকে পড়াশোনা শেষ করার পর তিনি ইউনিভার্সিটি অব জর্জিয়া থেকে উচ্চতর ডিগ্রি লাভ করেন।

উল্লেখ্য, তাঁর ছোট ভাই শেখ মজিবুর রহমান ইকবাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৫ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয় লাভ করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়