শিরোনাম
◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা!

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২৬, ০৭:৪৮ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুয়েত প্রবাসীদের জন্য লিভ পারমিট ও ভিসা নিয়ে জরুরি নির্দেশনা জারি

উপসাগরীয় অঞ্চলের চলমান পরিস্থিতির কারণে কুয়েতে প্রবেশে জটিলতায় পড়া বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে কুয়েতের বাংলাদেশ দূতাবাস।

বুধবার (২২ এপ্রিল) দূতাবাসের প্রথম সচিব মো. শোয়াইব-উল-ইসলাম তরফদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা জানানো হয়। 

কুয়েত সরকারের নির্দেশনা অনুযায়ী, কুয়েতের বৈধ সিভিল আইডিধারী যেসব বিদেশি নাগরিক ছয় মাসের বেশি সময় ধরে দেশের বাইরে অবস্থান করছেন এবং কুয়েতে ফিরতে পারছেন না, তাদের জন্য তিন মাস মেয়াদী ইলেকট্রনিক লিভ পারমিট প্রদান করা হবে। এই লিভ পারমিট গত ২৮ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে। এর মাধ্যমে তাদের সিভিল আইডির মেয়াদ উত্তীর্ণ হওয়া প্রতিরোধ করা সম্ভব হবে। এ উদ্দেশ্যে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কম্পিউটার ব্যবস্থা ইতোমধ্যে সমন্বয় করা হয়েছে।

এছাড়া বিভিন্ন ধরনের এন্ট্রি ভিসা (বেসরকারি খাতে চাকরি, গৃহকর্ম, পারিবারিক পুনর্মিলনসহ অন্যান্য) ধারণকারী যেসব বিদেশি নাগরিক বর্তমান পরিস্থিতির কারণে কুয়েতে প্রবেশ করতে পারেননি, তাদের ভিসার মেয়াদ বাড়ানো হবে না।

এক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগকর্তা বা আবেদনকারীকে প্রচলিত নিয়ম মেনে নতুন করে প্রবেশ ভিসার জন্য আবেদন করতে হবে। ভিসা ইস্যু পুনরায় শুরু হওয়ার ঘোষণার পর থেকে এই নির্দেশনা কার্যকর থাকবে বলে জানিয়েছে দূতাবাস। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়