শিরোনাম
◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা!

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২৬, ০২:১৩ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের হামলায় আহত দুই প্রবাসীকে দেখতে হাসপাতালে বাংলাদেশের রাষ্ট্রদূত

ইরানের সাম্প্রতিক হামলায় আহত দুই বাংলাদেশি প্রবাসী নাজিমউদ্দিন ও কামরুল ইসলামকে দেখতে যান বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রইস হাসান সরোয়ার। বুধবার (৪ মার্চ) কিং হামাদ হাসপাতালে যান তিনি।

দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, রাষ্ট্রদূত হাসপাতালে গিয়ে আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে তাদের চিকিৎসা প্রক্রিয়া নিয়ে কথা বলেন। তিনি চিকিৎসার পর্যায়ে সন্তোষ প্রকাশ করেন এবং দুই প্রবাসীর দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেন।

পরিদর্শনের সময় রাষ্ট্রদূত বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ডিফেন্স ফোর্সের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ছিলেন। আহতদের পরিবারের প্রতি দূতাবাস সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়