শিরোনাম
◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২৬, ০৮:১৫ সকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লন্ডনে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক শাকিলের মৃত্যু

যুক্তরাজ্যের পূর্বলন্ডনের কর্মাশিয়াল রোডে সড়ক দুর্ঘটনায় নাফিজুল হক শাকিল (২৩) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তিনি ফুড ডেলিভারির কাজ করতেন।

সোমবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় রয়েল লন্ডন হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

শাকিল সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি ব্রাহ্মণগ্রামের বাসিন্দা ব্যবসায়ি ফয়জুল করিমের ছেলে।

চিকিৎসকদের বরাতে মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন একই এলাকার বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী হাফিজ সোহেল আহমেদ।

জানা যায়, গত বছর উচ্চশিক্ষা অর্জনের লক্ষ্যে যুক্তরাজ্যে আসে শাকিল। আর্থিক সংকটে পড়ালেখা সম্পন্ন করা হয়নি। পরবর্তীতে জীবিকার তাগিদে ফুড ডেলিভারি কাজে নিয়োজিত হয়ে পড়েন তিনি।

গত ১৪ জানুয়ারি, লন্ডনের কর্মাশিয়াল রোডে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেটকারের দরজা হুট করে খুলে ফেললে সাইকেল আরোহী শাকিল ধাক্কা খেয়ে মাটিতে লুটে পড়েন। পরে পেছন থেকে আসা একটি লরি তার ওপর দিয়ে চলে যায়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন।

খবর পেয়ে লন্ডন পুলিশ ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷ ৫ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার (১৯ জানুয়ারি) মারা যান।

নিহত শাকিলের একই এলাকার বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী হাফিজ সোহেল আহমেদ আরও জানান, শাকিলের মৃত্যুর সংবাদে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের লোকজনের সঙ্গে আলাপ আলোচনা করে পরবর্তী করণীয় গ্রহণ করা হবে।

তিনি নিহতের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াতে প্রতি আহ্বান জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়