শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২৬, ০৭:৩৪ সকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর

মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য স্বস্তির খবর। ই-পাসপোর্ট সেবার ফি পুনর্নির্ধারণ করেছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন। নতুন এই ফি কাঠামো কার্যকর হচ্ছে আগামী সোমবার (১৯ জানুয়ারি) থেকে। 

এতে মালয়েশিয়ান রিংগিতে পরিশোধযোগ্য ই-পাসপোর্ট ফি গড়ে প্রায় ১৫ শতাংশ কমেছে। শুক্রবার (১৬ জানুয়ারি) দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্য্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মার্কিন ডলারের বিপরীতে মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হারে উল্লেখযোগ্য পরিবর্তনের প্রেক্ষাপটে ই-পাসপোর্ট সেবার ফি পুনঃনির্ধারণ করা হয়েছে।

হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়, বিগত ছয় মাসের গড় বিনিময় হার এবং ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিলের ১০ শতাংশ সারচার্জ অন্তর্ভুক্ত করেই নতুন এই ফি কাঠামো নির্ধারণ করা হয়েছে।

ক্যাটাগরি অনুযায়ী ই-পাসপোর্টের সংশোধিত ফি

সাধারণ শ্রমিক ও শিক্ষার্থী ক্যাটাগরি

৪৮ পাতা (৫ বছর): আগে ১৬৪ রিঙ্গিত → এখন ১৪০ রিঙ্গিত

৪৮ পাতা (১০ বছর): আগে ২৭৩ রিঙ্গিত এখন ২৩৩ রিঙ্গিত

৬৪ পাতা (৫ বছর): আগে ৮১৭ রিঙ্গিত → এখন ৬৯৫ রিঙ্গিত

৬৪ পাতা (১০ বছর): আগে ৯৫৩  রিঙ্গিত → এখন ৮১০ রিঙ্গিত

অন্যান্য ভিসা ক্যাটাগরি (পেশাজীবী ও অন্যান্য)

৪৮ পাতা (৫ বছর): আগে ৫৪৫ রিঙ্গিত → এখন ৪৬৫ রিঙ্গিত

৪৮ পাতা (১০ বছর): আগে ৬৮১ রিঙ্গিত → এখন ৫৮০ রিঙ্গিত

৬৪ পাতা (৫ বছর): আগে ৮১৭ রিঙ্গিত → এখন ৬৯৫ রিঙ্গিত

৬৪ পাতা (১০ বছর): আগে ৯৫৩  রিঙ্গিত → এখন ৮১০ রিঙ্গিত।

ইএসকেএল সার্ভিস চার্জ

আবেদন ফরম পূরণ, ডকুমেন্ট প্রস্তুতকরণ, ইন্টারভিউ, বায়ো-এনরোলমেন্ট, স্ক্যানিং এবং পাসপোর্ট ডেলিভারির অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সেবার জন্য সাধারণ শ্রমিক ও শিক্ষার্থীদের ৩২ রিঙ্গিত এবং অন্যান্য আবেদনকারীদের ৬০ রিঙ্গিত প্রদান করতে হবে।

প্রবাসীদের নির্ধারিত তারিখের পর থেকে নতুন হারে ফি পরিশোধ করে সেবা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

হাইকমিশনের এই সিদ্ধান্তকে প্রবাসী বাংলাদেশিরা ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, নতুন ফি কাঠামো ই-পাসপোর্ট নবায়ন ও নতুন পাসপোর্ট গ্রহণে কিছুটা হলেও আর্থিক স্বস্তি দেবে।

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়